Dhaka 7:12 pm, Thursday, 12 November 2026
সর্বশেষ
রিমান্ড শেষে কারাগারে ঘুষের টাকাসহ গ্রেপ্তার সেই সার্ভেয়ার বগুড়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় চালুর সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে ৪৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে বোর্ডের সভা সোমবার প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব : স্পিকার জাহাজ নির্মাণ শিল্পে তহবিল ছাড়ের দীর্ঘসূত্রতা দূর করার তাগিদ শিল্পমন্ত্রীর বর্জ্য ব্যবস্থাপনায় প্রযুক্তি ও অর্থায়ন সহযোগিতা জরুরি: জুবাইদা ক্রেতার আস্থা ও ক্রয়ক্ষমতার সংকটে আবাসন খাত পরকীয়ার অভিযোগে জেনসেন হুয়াংকে বরখাস্ত করার প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া

পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:51:47 am, Thursday, 12 November 2026
  • / 9 Time View

গাজীপুরের মৌচাকে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে ও ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। বর্তমানে মহাসড়কে যানবাহনের ধীরগতি রয়েছে। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাজীপুরের মৌচাকে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যান।

তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে মৌচাক ও আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে ও ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। যানবাহনের দীর্ঘ জট তৈরি হওয়ায় যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কালিয়াকৈরের মৌচাকে শ্রমিকরা অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল।

প্রায় ৩০ থেকে ৪০ মিনিট মহাসড়কে অবস্থান করে। পরে তাদের সাউন্ড গ্রেনেড করে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পল্লী বিদ্যুৎ শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছিল। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও জরুনের দিকে শ্রমিকরা অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল। পরে তারা চলে গেছে। সব মিলিয়ে ৮ থেকে ৯টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

পুলিশের ধাওয়ায় সরলেন শ্রমিকরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

Update Time : 05:51:47 am, Thursday, 12 November 2026