Dhaka 5:39 pm, Saturday, 31 October 2026
সর্বশেষ
মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশীসহ আটক ২৪২ জন আইসিসিবিতে গাড়ির বাজারে আট লাখ থেকে ১ কোটি ৮৬ লাখ টাকার গাড়ি ‘চলি মানবতার সাথে’ প্রত্যয়ে একত্রিত দুই বিভাগের ১৬ জেলার শুভসংঘের বন্ধুরা সুফি সুর আর মোগল খাবারে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে অন্যরকম সন্ধ্যা তিন দশকের সাধনার স্বীকৃতি, স্থায়ী ভবন পাচ্ছে ভাওয়াইয়া পরিষদ একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড পরিচ্ছন্ন ও দূষণমুক্ত বাংলাদেশ গড়তে বিশেষ উদ্যোগ সরকারের আইসিসিবি হেরিটেজে প্রতি শুক্রবার বসবে সংগীতের আসর ৮৫তম ঋণ বিতরণ: ১৬৮ নারীর হাতে ৩০ লাখ টাকা তুলে দিল বসুন্ধরা ফুটপাত দখল বাণিজ্যে বছরে ৩ হাজার কোটি টাকা, থামাবে কে?

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশীসহ আটক ২৪২ জন

মো:এলাহী মালয়েশিয়া
  • Update Time : 10:01:42 am, Saturday, 31 October 2026
  • / 25 Time View

মালয়েশিয়া সেলাঙ্গর অভিবাসন বিভাগের সাঁড়াশি অভিযানে একটি কারাওকে, দুটি কারখানা এবং পাঁচটি ফ্ল্যাট ভবনে অভিযান চালিয়ে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ২৪২ জন অভিবাসীদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় শুরু হয়ে শুক্রবার ভোরে শেষ হওয়া এই অভিযানে ইমিগ্রেশন বিভাগের পাশাপাশি চারটি সংস্থার ১৩০ সদস্যদের সমন্বয়ে সাঁড়াশি অভিযান চালানো হয়।

দেশটির শাহ আলম, সুবাং জায়া এবং ক্লাং জুড়ে পরিচালিত ‘অপারেশন মেগা’ নামক এই সমন্বিত অভিযানে ৩২১ জনকে যাচাই-বাছাই শেষে ২৪২ জনকে বিভিন্ন অভিবাসন সংক্রান্ত অপরাধের জন্য আটক করা হয়। সেলাঙ্গর অভিবাসন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ খুসাইরি কামারুদিন বলেছেন, আটককৃতদের মধ্যে ২৫ থেকে ৫০ বছর বয়সী ১৮০ জন পুরুষ ও ৬২ জন নারী রয়েছেন।

তিনি বলেন, একটি বিনোদন কেন্দ্র থেকে ৩৫ জন বিদেশিকে এবং প্লাস্টিক প্যাকেজিং ও কুরিয়ার পরিষেবা প্রদানকারী দুটি কারখানা থেকে আরও ১২০ জনকে আটক করা হয়েছে।”প্রথম কারখানায় ৯৩ জনকে বৈধতা নথিপত্র যাচাই-বাছাই করার পর ৬২ জন বিদেশিকে আটক করা হয়, এবং দ্বিতীয় কারখানায় ৬৮ জনকে পরীক্ষা করার পর ৫৮ জনকে আটক করা হয়। এছাড়াও পান্ডামারানের পাঁচটি ফ্ল্যাট ব্লকে বিদেশিদের বাসায় তল্লাশি চালিয়ে ১১০ জনের মধ্যে ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়।

খুসাইরি বলেন, চিহ্নিত অপরাধগুলোর মধ্যে রয়েছে বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়া, পাসের শর্ত লঙ্ঘন এবং মেয়াদোত্তীর্ণ হওয়া।তিনি বলেন, তদন্তে সহায়তার জন্য নিয়োগকর্তা হিসেবে সন্দেহভাজন পাঁচজন মালয়েশীয়কে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে।আটককৃত সকল বিদেশিকে পরবর্তী পদক্ষেপের জন্য সেমেনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশীসহ আটক ২৪২ জন

Update Time : 10:01:42 am, Saturday, 31 October 2026