Dhaka 7:06 am, Thursday, 15 October 2026
সর্বশেষ
ক্যান্সারসহ ৭ রোগে অনুদানের জন্য আবেদনকারীদের নতুন নির্দেশনা দক্ষতা উন্নয়নে সুইজারল্যান্ডের ‘ইউপিআর ইনফো’র সঙ্গে ঢাবির চুক্তি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না : আমানউল্লাহ আমান চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর গ্রিনল্যান্ডে শুরু হবে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধান : ট্রাম্প ধবলধোলাই এড়াতে পারল না বাংলাদেশ সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী

দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস : ড. মামুন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:55:44 pm, Wednesday, 14 October 2026
  • / 9 Time View

দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক জ্ঞান বিনিময়ের সুযোগ সম্প্রসারণে চলতি বছর দেশের সব বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এ কথা জানান।

তিনি আন্তর্জাতিক উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন। ড. মামুনের মতে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে গৃহীত এসব উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরো আন্তর্জাতিক, অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক করে তোলা। বিদেশি শিক্ষার্থী আকর্ষণ, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর অঞ্চলের একটি আকর্ষণীয় উচ্চশিক্ষা গন্তব্য হিসেবে প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। এর ফলে উচ্চশিক্ষার মানোন্নয়নের পাশাপাশি জ্ঞান বিনিময়, গবেষণা, সাংস্কৃতিক যোগাযোগ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হবে।

একই সঙ্গে বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের দেশের উচ্চশিক্ষা কার্যক্রমে যুক্ত করার সুযোগও তৈরি হবে। 

তিনি আরো বলেন, বর্তমান সরকার বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদনপ্রক্রিয়া সহজ করতে ‘স্টাডি বাংলাদেশ’ নামে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালুর পরিকল্পনা নিয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়কে এ পোর্টালের আওতায় আনা হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘HEAT’ প্রকল্পের অধীনে বিশ্ববিদ্যালয় নির্বাচনের জন্য ইতিমধ্যে আগ্রহপত্র আহ্বান করা হয়েছে।

দেশের কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিস থাকলেও বর্তমান সরকার চলতি বছরেই সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এটি চালুর উদ্দ্যোগ নিয়েছে। দেশের সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ইন্টারন্যাশনাল অফিস খোলার জন্য উৎসাহিত করা হচ্ছে। 

প্রস্তাবিত পোর্টালের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন এবং ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এর ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি বাড়বে এবং বিদেশি শিক্ষার্থী আকর্ষণের সুযোগ সম্প্রসারিত হবে। এই ইন্টারন্যাশনাল সহযোগিতা অফিসগুলো বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে একাডেমিক কোলাবরেশন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ তৈরি, যৌথ ডিগ্রির সুবিধাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস : ড. মামুন

Update Time : 02:55:44 pm, Wednesday, 14 October 2026