Dhaka 5:42 am, Thursday, 15 October 2026
সর্বশেষ
ক্যান্সারসহ ৭ রোগে অনুদানের জন্য আবেদনকারীদের নতুন নির্দেশনা দক্ষতা উন্নয়নে সুইজারল্যান্ডের ‘ইউপিআর ইনফো’র সঙ্গে ঢাবির চুক্তি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় নাগরিকদের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে সফল হতে পারবে না : আমানউল্লাহ আমান চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর গ্রিনল্যান্ডে শুরু হবে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধান : ট্রাম্প ধবলধোলাই এড়াতে পারল না বাংলাদেশ সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : পরিবেশমন্ত্রী

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:17:37 pm, Wednesday, 14 October 2026
  • / 7 Time View

চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোয়ারিস ভ্যান বোমেলের নেতৃত্বে ডাচ মেরিটাইম খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় মেরিটাইম সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বন্দরটি পরিদর্শন করেন তারা।

বুধবার (১৪ অক্টোবর) সকালে প্রতিনিধিদলটি চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনে আগমন করলে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে চবক চেয়ারম্যানের সঙ্গে ডাচ প্রতিনিধিদলটি এক সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

​বৈঠকে চবক চেয়ারম্যান নেদারল্যান্ডস প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক সময়ের অভূতপূর্ব অর্জনের বিষয়ে অবহিত করেন। বিশেষ করে বন্দরের পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে পেপারলেস পোর্ট কার্যক্রম, প্রথমবারের মতো পোর্ট কমিউনিটি সিস্টেম চালু, ওয়ান-স্টপ সার্ভিসের আওতায় অনলাইন বিলিং, পেমেন্ট ও ডেলিভারি কার্যক্রম এবং চবক-এর টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ প্রভৃতি বিষয় তুলে ধরেন তিনি।

​বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের সঙ্গে নেদারল্যান্ডসের ঐতিহাসিক বাণিজ্যিক ও মেরিটাইম সম্পর্কের কথা স্মরণ করেন। একই সঙ্গে ভবিষ্যতে প্রযুক্তিগত ও কৌশলগত অংশীদারি আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

​দ্বিপক্ষীয় এ বৈঠকে মেরিটাইম অ্যান্ড অফশোর এনএল-এর ট্রেড প্রমোশন ম্যানেজার পিটার ওডস কুইপার্স ‘ডাচ মেরিটাইম এক্সপার্টাইজ অ্যান্ড সলিউশনস’ শীর্ষক একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। একইসঙ্গে প্রতিনিধিদলে থাকা শীর্ষস্থানীয় ডাচ প্রতিষ্ঠানসমূহ চট্টগ্রাম বন্দরের সার্বিক দক্ষতা বৃদ্ধি, গ্রিন পোর্ট উদ্যোগ ও আধুনিক পোর্ট ম্যানেজমেন্ট ব্যবস্থায় তাদের প্রস্তাবনা ও বক্তব্য উপস্থাপন করেন।

পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে বন্দর ও ডাচ প্রতিনিধিদলের মধ্যে ড্রেজিং, লজিস্টিকস এবং টার্মিনাল অপারেশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়। সভা শেষে প্রতিনিধি দলটি বন্দরের অপারেশনের কার্যক্রম পর্যবেক্ষণে বিভিন্ন ইয়ার্ড ঘুরে দেখেন এবং বন্দরের সার্বিক ব্যবস্থাপনায় গভীর সন্তোষ প্রকাশ করেন।

দ্বিপক্ষীয় আলোচনা ও মতবিনিময়সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সব সদস্য, প্রকল্প পরিচালক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চট্টগ্রাম বন্দর পরিদর্শনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

Update Time : 03:17:37 pm, Wednesday, 14 October 2026