Dhaka 4:35 pm, Tuesday, 13 October 2026
সর্বশেষ
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালের ১৪ বছরের কারাদণ্ড শুটিংয়ে আহত অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী নারায়ণগঞ্জে স্ত্রীর গলা কেটে হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন সৌদিতে হামলায় আহতদের চিকিৎসা চলছে : প্রবাসীকল্যাণমন্ত্রী সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন ৩ নারী কূটনীতিক বিশ্বরেকর্ড গড়লেন লিটন ছাত্রীর স্বামীকে হুমকি দেওয়া সেই অফিস সহকারী সাময়িক বরখাস্ত সৌদিতে হুথিদের টানা হামলা, নিরাপত্তা শঙ্কায় এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে যাচ্ছেন প্রিন্স সালমান ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:34:12 am, Tuesday, 13 October 2026
  • / 3 Time View

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, যে দলটি দেশ ও দেশের বাইরে নানা রকম সন্ত্রাস ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করে, সেখানে রিকনসিলিয়েশনের ব্যাপারে সরকারের যা বোঝার বোঝা হয়ে গেছে।

আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, এটা খুব স্পষ্ট, কোনো রিকনসিলিয়েশনের সম্ভাবনা নেই। ন্যূনতম কোনো সম্ভাবনাও যদি থাকত, সেটা আওয়ামী লীগকে তার জায়গা থেকে বলার কথা ছিল।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা মারাত্মক ফৌজদারি অপরাধ করেছে, তাদের বিচার তো হতেই হবে।

তথ্য উপদেষ্টা বলেন, একটা দল মানবতাবিরোধী অপরাধ করে চলে গেছে, তার জায়গা থেকে এখন পর্যন্ত ক্ষমা চাওয়া বা অনুতাপ তো দূরে থাকুক, উল্টো তারা নানা সংকট তৈরির চেষ্টা করছেন, হুমকি দিচ্ছে, সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছে। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, তাকে ফিরিয়ে দিতে ইতোমধ্যে ভারতকে বলা হয়েছে। শেখ হাসিনা যদি আসেন, তাহলে তো সমস্যা নেই। কারণ শেখ হাসিনা যে অপরাধ করেছেন, ন্যায়বিচারের স্বার্থে তার বিচার হওয়া উচিত।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামী লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা নেই

Update Time : 09:34:12 am, Tuesday, 13 October 2026