Dhaka 2:26 pm, Sunday, 11 October 2026
সর্বশেষ
সোবহানার সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক রেকর্ড বাংলাদেশের সমন্বিত বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরি করছে সরকার : নৌপরিবহনমন্ত্রী দিবস পালনে নতুন পরিপত্র, সরকারি সব অফিসের জন্য একগুচ্ছ নির্দেশনা দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ মারুবেনি কর্পোরেশনকে নতুন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ ফের গ্রেপ্তার বিএনপির ত্যাগী নেতাদের চাকরি, ডিলারশিপ ও ঠিকাদারির মাধ্যমে মূল্যায়ন করা হবে সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক সাজেকে অনির্দিষ্টকালের অবরোধ, আটকা সহস্রাধিক পর্যটক টেকসই জ্বালানি নিয়ে জাতীয় ধারণা প্রতিযোগিতা ‘স্ফুরণ’ শুরু

হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:52:33 am, Sunday, 11 October 2026
  • / 2 Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় জুয়েলকে গুলি করার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. নূর মোহাম্মদকে ফের গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

রবিবার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মাহফুজুর রহমান নূর মোহাম্মদকে আদালতে হাজির করে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি দেন। অন্যদিকে, নূর মোহাম্মদের আইনজীবীরা তাকে এ মামলায় গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৩ আগস্ট রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন জুয়েল। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসা শেষে তিনি বাদী হয়ে থানায় মামলা করেন।

ওই ঘটনায় নূর মোহাম্মদের মদদ ছিল বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, মামলার তদন্তের স্বার্থে নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তিনি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে তদন্তকাজে বিঘ্ন সৃষ্টি করতে পারেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ ফের গ্রেপ্তার

Update Time : 07:52:33 am, Sunday, 11 October 2026