Dhaka 2:18 pm, Wednesday, 25 November 2026
সর্বশেষ

বেতন সমন্বয়ে ন্যূনতম ২০০০ টাকা বৃদ্ধি, ডিসেম্বর থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:46:58 am, Wednesday, 25 November 2026
  • / 2 Time View

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামোয় সর্বনিম্ন বা চতুর্থ গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।

তবে যাদের বেতন নতুন কাঠামোর ওপরে তাদের বেতন সমন্বয়ে ন্যূনতম দুই হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। 

মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হওয়া বোর্ডের চতুর্থ সভা শেষ হয় আজ বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে। পরে সংবাদ ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। শ্রমিকরা জানুয়ারি মাসের বেতনের সঙ্গে নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন। 

নতুন মজুরি কাঠামোর পাশাপাশি বিদ্যমান বেতন সমন্বয়ের বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। চেয়ারম্যান জানান, পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে ন্যূনতম দুই হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।

যেসব শ্রমিক বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও ন্যূনতম দুই হাজার টাকা সমন্বয় করা হবে। ফলে শুধু নতুন ন্যূনতম মজুরির নিচে থাকা শ্রমিকরাই নন, নির্ধারিত ন্যূনতম মজুরির বেশি বেতন পাওয়া শ্রমিকদের বেতন সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি ও ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে বলে জানান বোর্ড চেয়ারম্যান।

ডিসেম্বর থেকে কার্যকর, জানুয়ারিতে নতুন বেতন

নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে জানুয়ারিতে পরিশোধ করা বেতন থেকেই শ্রমিকরা নতুন কাঠামোর সুবিধা পাবেন।

তবে বোর্ডের সিদ্ধান্তের পর আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে। চেয়ারম্যান জানান, দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য পাঠানো হবে। গেজেট প্রকাশের মাধ্যমে নতুন মজুরি কাঠামোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় এবং কার্যকরের বিষয়গুলো স্পষ্ট করা হবে। এরপর কারখানাগুলোকে নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বেতন সমন্বয়ে ন্যূনতম ২০০০ টাকা বৃদ্ধি, ডিসেম্বর থেকে কার্যকর

Update Time : 07:46:58 am, Wednesday, 25 November 2026