Dhaka 4:59 pm, Saturday, 10 October 2026
সর্বশেষ

আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে হবে : রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:28:30 am, Saturday, 10 October 2026
  • / 5 Time View

ঢাকা থেকে টঙ্গীতে ডিস্পোজেবল রেজর ব্লেডের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী ছবি : কালের কন্ঠ
শিল্পের সঙ্গে কর্মসংস্থানের সম্পর্ক রয়েছে উল্লেখ করে শিল্প উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শিল্প খাতকে এগিয়ে নিতে হবে। কোনো অশুভ শক্তির কারণে যেন শিল্পপ্রতিষ্ঠানটির কার্যক্রম স্থবির হয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের একটি কারখানার বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইংল্যান্ডের উইলকিনসন সোর্ড কোম্পানির কারিগরি সহযোগিতায় সরকারি এ প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের সোর্ড ডিসপোজেবল রেজর ব্লেড উৎপাদনের লক্ষ্যে সদ্যঃসমাপ্ত প্রকল্পের আওতায় কারখানাটি নির্মাণ করা হয়েছে।

রুহুল কবীর রিজভী বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ ব্লেড কারখানা প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।

বর্তমানে কারখানাটি আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে, যাতে কোনো অশুভ শক্তি এর উৎপাদন ব্যাহত করতে না পারে। 

তিনি বলেন, কোনো দেশে বেসরকারি প্রতিষ্ঠান কোনো কারণে স্থবির হয়ে পড়লে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। তাই গতানুগতিক ধারার বাইরে এসে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে শিল্পের বিকাশ ঘটাতে হবে। শিল্পের উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রাখার পাশাপাশি আধুনিকায়নেও গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে হবে : রিজভী

Update Time : 09:28:30 am, Saturday, 10 October 2026