Dhaka 11:57 pm, Friday, 9 October 2026
সর্বশেষ
বিশ্ববিদ্যালয় ক্রীড়ায় নতুন অধ্যায়, আসছে এবিজি ইউনিভার্সিটি কাপ আবাসন খাত সচলে সহজ গৃহঋণ ও নির্মাণসামগ্রীর দামে স্থিতিশীলতা জরুরি মানসিক অসুস্থতাকে ঘিরে ভয়-কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালের থার্ড টার্মিনাল: ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করল জাপানি কনসোর্টিয়াম শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের তাগিদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ১০ টাকা কেজিতে ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ কপাল পুড়ল অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তীর জোনভিত্তিক রং ব্যবহারের পরিকল্পনা কতটুকু কার্যকর নারায়ণগঞ্জে ছিনতাই ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২২

দুর্যোগ-সহনশীল আবাসনে ১০ কোটি ডলার ঋণ, উপকৃত হবে ৪০ হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:52:25 pm, Thursday, 8 October 2026
  • / 15 Time View

স্বল্প ও মধ্যম আয়ের ৪০ হাজার পরিবারের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও দুর্যোগ-সহনশীল আবাসনের সুযোগ বাড়াতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে (পিকেএসএফ) ১০ কোটি ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ অর্থে বাস্তবায়িত হবে ‘ইনক্লুসিভ অ্যাফোর্ডেবল হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’।

প্রকল্পটির মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত। 

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে চুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ঋণচুক্তিতে এবং পিকেএসএফের সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান প্রকল্প চুক্তিতে স্বাক্ষর করেন। এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং উভয় চুক্তিতে সই করেন।

প্রকল্পের অর্থে নতুন বাড়ি নির্মাণের পাশাপাশি বিদ্যমান বাড়ি মেরামত ও উন্নয়ন করা যাবে। প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় গৃহঋণ পাওয়া কঠিন—এমন পরিবারগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নারী ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের আবাসন নিরাপত্তায় জোর দেওয়া হবে।

বন্যা, ঘূর্ণিঝড়, অতিরিক্ত তাপসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও চরম আবহাওয়ার ঝুঁকি বিবেচনায় নিয়ে বাড়ির নকশা, নির্মাণ ও সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে।

এর ফলে দুর্যোগে জীবন ও সম্পদের ঝুঁকি কমানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি আবাসন-সহনশীলতা বাড়বে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দুর্যোগ-সহনশীল আবাসনে ১০ কোটি ডলার ঋণ, উপকৃত হবে ৪০ হাজার পরিবার

Update Time : 02:52:25 pm, Thursday, 8 October 2026