Dhaka 6:46 pm, Thursday, 8 October 2026
সর্বশেষ
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ এনএসইউতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ নৃবিজ্ঞান সিম্পোজিয়াম প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ উচ্ছেদকৃত মাদকের আড্ডায় এক মাসের মধ্যে খেলার মাঠ হবে : ডিএসসিসি প্রশাসক ‘মেসির মতো সুন্দর বিদায় রোনালদোরও প্রাপ্য’ ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ পানি, এখনই সঠিক ব্যবস্থাপনা জরুরি : এলজিআরডি মন্ত্রী জঙ্গল সলিমপুরে হবে পুলিশ একাডেমি : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-লিথুয়ানিয়া বাণিজ্য ও জনশক্তি সহযোগিতা বাড়ানোর আলোচনা ১২ অক্টোবর জানা যাবে ইউপি নির্বাচনের তারিখ : ইসি সানাউল্লাহ

রমজানে বাজারে কোনো সংকট থাকবে না : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:25:44 am, Thursday, 8 October 2026
  • / 3 Time View

রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, এবার রমজানে বাজারে কোনো সংকট তৈরি হবে না।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাস্তবতা। এর প্রভাব ভোগ্যপণ্যের দামেও পড়েছে। তবে আমদানি শুল্ক কমিয়ে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে সরকার।

তিনি বলেন, দেশের যেকোনো জায়গা থেকে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স করতে পারবেন। পাশাপাশি বছরজুড়ে ফলের সরবরাহ স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার।

সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এসব সমস্যা আমলে নিয়ে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।

এ ছাড়া প্রধান পণ্যগুলোর সরবরাহ ও দাম পর্যবেক্ষণে চেম্বার নিয়মিত আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে বলেও জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রমজানে বাজারে কোনো সংকট থাকবে না : বাণিজ্যমন্ত্রী

Update Time : 11:25:44 am, Thursday, 8 October 2026