সর্বশেষ
বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন আবরার ফাহাদের স্বজনরা
নিজস্ব প্রতিবেদক
- Update Time : 12:52:07 pm, Thursday, 8 October 2026
- / 5 Time View
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রয়াত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
আবরার ফাহাদ বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ভারত-বাংলাদেশের অসম চুক্তি ও পানিবণ্টন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় তখনকার বুয়েট শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ উঠে।
হত্যা মামলায় তাদের সাজা দেওয়া হয়।
Tag :









