Dhaka 12:42 am, Wednesday, 7 October 2026
সর্বশেষ
ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ নোয়াখালীতে খনন করা নতুন কূপে মিলেছে গ্যাসের সন্ধান আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা : ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন মসজিদে বিদ্যুৎ ব্যবহার ও ছাদে সৌরবিদ্যুৎ নীতিমালার সুপারিশ জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না : রাষ্ট্রপতি ভারত-উরুগুয়ে ম্যাচের একাদশে কারা আছেন, কোথায় দেখবেন হাজারো ছাত্র-শিক্ষকের মিছিলে উত্তাল ফ্রান্স অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা পুলিশ সদরদপ্তরে মিডিয়া বিভাগের এআইজির দায়িত্বে কামারুম মুনিরা

সৌদিতে হুতি হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:50:41 pm, Monday, 5 October 2026
  • / 9 Time View

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় আরামকোর একটি স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় মো. সজিব হোসেন নামের এক বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আজ সোমবার (৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানায়।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী এই বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে সার্বভৌম রাষ্ট্রে এ ধরনের উসকানিমূলক ও বেসামরিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

নিহত সজিব হোসেনের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচংয়ে।
তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি সরকারের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যেই প্রয়াত সজিব হোসেনের পরিবার এবং তার নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। ঘটনার পর থেকে দূতাবাস প্রয়োজনীয় সব কূটনৈতিক ও আইনি সহায়তা প্রদান করছে।

মরদেহের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুততম সময়ে দেশে স্বজনদের কাছে পাঠানোর উদ্দেশ্যে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে কাজ চালিয়ে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদিতে হুতি হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার নিন্দা

Update Time : 02:50:41 pm, Monday, 5 October 2026