সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- Update Time : 11:32:43 am, Monday, 5 October 2026
- / 5 Time View
মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (৪ অক্টোবর) দুদকের মানিলন্ডারিং বিভাগ-১-এর অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, নাজমুল আলম দেশত্যাগ করে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিধিবহির্ভূতভাবে অবৈধ অর্থ উপার্জন করে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে ওই অর্থ জমা করেন।
পরে সেই অর্থ বৈধ করার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরো বলা হয়, বিদেশে অর্থ পাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগের বিষয়ে দুদকে অনুসন্ধান চলছে।
জানা গেছে, নাজমুল আলম দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার (৪ অক্টোবর) দুদকের মানিলন্ডারিং বিভাগ-১-এর অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, নাজমুল আলম দেশত্যাগ করে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিধিবহির্ভূতভাবে অবৈধ অর্থ উপার্জন করে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে ওই অর্থ জমা করেন।
পরে সেই অর্থ বৈধ করার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।
আবেদনে আরো বলা হয়, বিদেশে অর্থ পাচার ও অবৈধভাবে সম্পদ অর্জনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগের বিষয়ে দুদকে অনুসন্ধান চলছে।
জানা গেছে, নাজমুল আলম দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।