Dhaka 11:56 pm, Tuesday, 6 October 2026
সর্বশেষ
ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ নোয়াখালীতে খনন করা নতুন কূপে মিলেছে গ্যাসের সন্ধান আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা : ২২ বছর পর কারামুক্ত নুরুল আমিন মসজিদে বিদ্যুৎ ব্যবহার ও ছাদে সৌরবিদ্যুৎ নীতিমালার সুপারিশ জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করব : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ধর্মের নামে বিভাজন ও সাম্প্রদায়িকতা চাই না : রাষ্ট্রপতি ভারত-উরুগুয়ে ম্যাচের একাদশে কারা আছেন, কোথায় দেখবেন হাজারো ছাত্র-শিক্ষকের মিছিলে উত্তাল ফ্রান্স অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা পুলিশ সদরদপ্তরে মিডিয়া বিভাগের এআইজির দায়িত্বে কামারুম মুনিরা

শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:25:09 pm, Monday, 5 October 2026
  • / 8 Time View

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে সাটুরিয়ার তিল্লী ইউনিয়নের তিল্লী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ।

সাটুরিয়া থানার সাব ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদ জানান, গ্রেপ্তার প্রধান ব্যক্তি শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সংবলিত ব্যানার নিয়ে শোভাযাত্রা করেছেন। আলোচনাসভায় বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। তিনি দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দৌলতপুরের কুনিয়া ইউনিয়নের মৃত ফুলচান ভূঁইয়ার পুত্র।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, তিনি প্রধান শিক্ষকের আড়ালে নাশকতায় উসকানি দিয়ে যাচ্ছেন। সাটুরিয়ায় অগ্নিসংযোগ ও নাশকতার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক গ্রেপ্তার

Update Time : 02:25:09 pm, Monday, 5 October 2026