Dhaka 1:51 pm, Sunday, 4 October 2026
সর্বশেষ
ট্রাক থেকে নামতেই চালককে কুপিয়ে হত্যা, আটক ২ স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন ৫৪ কর্মকর্তা মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সালমান মুক্তাদিরের স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পুরো পরিবার মদের ব্যবসায় জড়িত শাহজালালে ২ বিমানকর্মীর জুতায় ৯.৩৪ কেজি স্বর্ণ বারমুডা থেকে আসা বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ ৬ আরোহী জামায়াত আমির গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছেন : রাশেদ খান শরীরে বেল্টে পেঁচিয়ে ৪.৫ কেজি স্বর্ণ, মালয়েশিয়ান যাত্রী আটক ৪ বার ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়? হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানোর আহ্বান

৪ বার ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়?

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 06:48:22 am, Sunday, 4 October 2026
  • / 2 Time View

মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর ৩ ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) মধ্যরাতে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

রাত ১২টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে ঘটে যাওয়া এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরা। মধ্যরাতের পরে ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার ভূকম্পণ রেকর্ড করা হয়েছে। 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য মতে, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে দেশের কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকাসহ চট্টগ্রামেও ভূকম্পন অনুভূত হয়।

মিয়ানমারের ভূমিকম্পের মাত্র এক মিনিট পরই বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলে ৫.০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় প্রবল ভূকম্পন অনুভূত হয়।

রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা ও ডালাই এলাকায় ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কথা বলা হয়েছে।

এদিকে রবিবার (৪ অক্টোবর) ভোর ৪টায় ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে ৪.৮ মাত্রার আরো একটি ভূমিকম্প রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এই ভূকম্পনে কোনো ক্ষয়-ক্ষতি হয়েছে কি না বা এর বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৪ বার ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়?

Update Time : 06:48:22 am, Sunday, 4 October 2026