Dhaka 12:27 am, Tuesday, 6 October 2026
সর্বশেষ
হালদা নদীর পরিবেশ সুরক্ষায় অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা ৬ দিন ১৯ ব্যাংকের কার্ড-এটিএম বন্ধ লাওসে বাংলাদেশি কর্মী নেয়া ও ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি বার্তা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই প্রধান শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কাজী জাফর উল্লাহ পরিবারের ১৫৫ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে : হুমায়ুন কবির সৌদিতে হুতি হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার নিন্দা আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ ঢামেকের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার

রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:57:53 pm, Sunday, 4 October 2026
  • / 9 Time View

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মালিক সমিতি সোমবার (৫ অক্টোবর) থেকে চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে চায়।

সংগঠনটির দাবি—ঈদ ও পূজায় পণ্য কেনাবেচার পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তাই দোকান খোলা রাখার সময়সীমা রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত করা হোক।

আজ রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে পাঠানো এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের জন্য দীর্ঘদিন ধরেই দোকানসমূহে বেচাকেনা নেই বললেই চলে।

সংগত কারণে ব্যবসায়ীদের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুবই সংকটাপন্ন।  

আরো বলা হয়, ঈদ ও পূজায় বেচাকেনা একটু ভালো হয়। তাই দোকানপাট খোলা রাখার সময় বৃদ্ধি করা হলে ব্যবসায়ীরা অনেক উপকৃত হবেন। ইতিমধ্যেই জ্বালানি সংকট ও বিদ্যুতের লোডশেডিং নিয়ন্ত্রণে এসেছে।

এ অবস্থায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সমস্যার কথা বিবেচনা করে দুর্গাপূজা উপলক্ষে আগামীকাল সোমবার থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানসমূহ খোলা রাখার আহ্বান জানানো হয় স্মারকলিপিতে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাত ১০টা পর্যন্ত দোকানপাট-শপিংমল খোলা রাখার দাবি

Update Time : 01:57:53 pm, Sunday, 4 October 2026