Dhaka 7:40 pm, Sunday, 4 October 2026
সর্বশেষ
৭ পদের ৫টিই শূন্য, এক অফিস সহায়কে চলছে শিক্ষা অফিস সীমান্তে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৯ ককটেল উদ্ধার পুঁজিবাজারের চেহারা এক বছরে বদলে যাবে : অর্থমন্ত্রী শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান এমপি জিন্নাহর আগুনে পুড়ে তরুণের শরীর অঙ্গার, হত্যার অভিযোগ অসাম্প্রদায়িক বাংলাদেশের আইকন হতে পারেন আহমদ রফিক শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার রাষ্ট্রপতির সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, সমাবর্তনে যোগদানে সম্মতি ২০টি জেলায় সমন্বিত অক্সিজেন প্রকল্প নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ঢাবি শিক্ষার্থীদের চিকিৎসায় বিশেষ সুবিধা নিয়ে ঢামেক পরিচালকের সঙ্গে উপাচার্যের আলোচনা

প্রধানমন্ত্রীর উদ্যোগকে রাজনৈতিকীকরণ না করার আহ্বান ডেপুটি স্পিকারের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:16:21 am, Sunday, 4 October 2026
  • / 5 Time View

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সব উদ্যোগকে রাজনৈতিকীকরণ করা উচিত নয়, বিশেষ করে শিশুদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলোকে রাজনৈতিক দৃষ্টিতে দেখা ঠিক হবে না।

রবিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) আয়োজিত ‘শিশুশ্রম নিরসনে করণীয়’ শীর্ষক এক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিশুদের কল্যাণে সরকারের উদ্যোগ ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, ‘তারেক রহমান একজন মানবিক প্রধানমন্ত্রী। সবাই মিলে কাজ করলে একটি মানবিক দেশ গঠন করা সম্ভব।’

শিশুদের প্রতি তার এই মানবিক দৃষ্টিভঙ্গির পারিবারিক পটভূমি উল্লেখ করে তিনি বলেন, তার মা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বাবা শিশুকল্যাণ অধিদপ্তর গঠন করেছিলেন, যা শিশুদের উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা রেখেছে।

একই সঙ্গে শিশুদের সুরক্ষায় নির্বাহী বিভাগের কঠোর ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, শুধু রাজনীতিবিদদের ওপর দোষ চাপালে চলবে না, শিশু নির্যাতন ও শিশু ধর্ষণ কেন বন্ধ হচ্ছে না—তার স্পষ্ট জবাব নির্বাহী বিভাগ ও আমলাদের দিতে হবে।

নির্বাহী বিভাগ সঠিকভাবে দায়িত্ব পালন না করলে শিশুশ্রম ও নির্যাতন বন্ধ করা সম্ভব নয়। সরকার যেন জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকে এবং শিশুদের অধিকার সুরক্ষায় সংসদ যাতে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে সংসদ সোচ্চার থাকবে। 

সংলাপে উপস্থিত সবাইকে শিশুশ্রম বন্ধে একযোগে কাজ করার এবং ঐক্যবদ্ধভাবে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান ডেপুটি স্পিকার কায়সার কামাল।

তিনি বলেন, আগামী প্রজন্মকে নিরাপদ রাখতে ও তাদের বিকাশ নিশ্চিত করতে সমাজ ও সরকারের প্রতিটি স্তরে সমন্বিত উদ্যোগ জরুরি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রীর উদ্যোগকে রাজনৈতিকীকরণ না করার আহ্বান ডেপুটি স্পিকারের

Update Time : 10:16:21 am, Sunday, 4 October 2026