Dhaka 7:39 pm, Sunday, 4 October 2026
সর্বশেষ
৭ পদের ৫টিই শূন্য, এক অফিস সহায়কে চলছে শিক্ষা অফিস সীমান্তে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ১৯ ককটেল উদ্ধার পুঁজিবাজারের চেহারা এক বছরে বদলে যাবে : অর্থমন্ত্রী শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহ্বান এমপি জিন্নাহর আগুনে পুড়ে তরুণের শরীর অঙ্গার, হত্যার অভিযোগ অসাম্প্রদায়িক বাংলাদেশের আইকন হতে পারেন আহমদ রফিক শেখ হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার রাষ্ট্রপতির সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, সমাবর্তনে যোগদানে সম্মতি ২০টি জেলায় সমন্বিত অক্সিজেন প্রকল্প নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ঢাবি শিক্ষার্থীদের চিকিৎসায় বিশেষ সুবিধা নিয়ে ঢামেক পরিচালকের সঙ্গে উপাচার্যের আলোচনা

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:17:46 am, Sunday, 4 October 2026
  • / 5 Time View

১৫৩তম আইপিইউ (ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলনে যোগ দেওয়ার জন্য পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়া উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

রবিবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।

স্পিকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন, ও রোকেয়া বেগম। 

হাফিজ উদ্দিন আহমদ আগামী ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আগামী ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউ-এর গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার

Update Time : 10:17:46 am, Sunday, 4 October 2026