Dhaka 4:26 am, Sunday, 4 October 2026
সর্বশেষ
আন্তর্জাতিক প্রবীণ দিবসে ‘প্রবীণ কণ্ঠ’ বইয়ের মোড়ক উন্মোচন উপজেলা প্রশাসনকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্র সফরে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জুবাইদা রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম গাজীপুরে চকোলেটের প্রলোভনে শিশুকে অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার এশিয়ার অর্থনৈতিক পরিবর্তনে বাংলাদেশের জন্য নতুন সুযোগ : রেহমান সোবহান দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী স্পেনের রাজপথে হাজার হাজার মানুষ সাবেক এমপি কায়সারের ছোট ভাই সানজিদ গ্রেপ্তার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:18:19 am, Saturday, 3 October 2026
  • / 5 Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত রসায়ন বিভাগে উইন্টার-২০২৭ সেশনের ‘এমএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি (প্রফেশনাল)’ প্রোগ্রামে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

এক বছর মেয়াদি এ প্রোগ্রামের ক্লাস অনুষ্ঠিত হবে শুধু সাপ্তাহিক ছুটির দিনে। এ ছাড়া ভর্তি হওয়া শিক্ষার্থীরা কোর্স ফির ওপর ২০ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

এ প্রোগ্রামে ভর্তির জন্য রসায়ন, ফলিত রসায়ন, রাসায়নিক প্রযুক্তি, প্রাণরসায়ন, পরিবেশ রসায়ন, শিল্প রসায়ন, লেদার কিংবা টেক্সটাইল টেকনোলজিসহ রসায়নসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ পদ্ধতিতে ৪.০০-এর মধ্যে ন্যূনতম ২.২৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সরাসরি আবেদনের ক্ষেত্রে ফি ১ হাজার ৫০০ টাকা এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১ হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত কপি এবং দুই কপি রঙিন ছবি জমা দিতে হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু

Update Time : 11:18:19 am, Saturday, 3 October 2026