Dhaka 9:49 am, Friday, 23 October 2026
সর্বশেষ
ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট-ফুটবল, আসছে এবিজি ইউনিভার্সিটি কাপ অবৈধ বিদেশিদের ধরতে ইমিগ্রেশনের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব মালয়েশিয়ার সংসদে। ওসির নিষেধাজ্ঞার ঘোষণা উপেক্ষা করে পূজামণ্ডপে নাগরদোলা।নাগরদোলায় ওঠাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ; গ্রেপ্তার ১ ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ, প্রজননস্থল ধ্বংসে জোর বিশেষজ্ঞদের স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের নলিয়ানে সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ সব দপ্তর-সংস্থায় গণপূর্ত মন্ত্রণালয়ের জরুরি চিঠি

মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভ, ৫০০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:38:35 pm, Saturday, 3 October 2026
  • / 21 Time View

ভারতের মুম্বাইয়ের শিবাজি পার্কে অনুমতি ছাড়াই বিক্ষোভ আয়োজনের অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজকসহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

শনিবার এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) বলছে, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৮৯ ও ২২৩ ধারা এবং মহারাষ্ট্র পুলিশ আইনের ৩৭(১)(৩) ও ১৩৫ ধারায় শিবাজি পার্ক থানায় মামলাটি করা হয়েছে।

এর আগে শুক্রবার নির্বাচন কমিশন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে শিবাজি পার্কে বিক্ষোভ করেন ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের কর্মীরা।

এদিকে, শিবাজি পার্কের বাসিন্দা ও আইনজীবী সিদ্ধি দেওলেকর অভিযোগ করেন, অনুমতি না দেওয়ার পরও সিজেপির নেতারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। এ ঘটনায় তিনি শিবাজি পার্ক থানায় সিজেপি নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস ও দলটির আইনবিষয়ক প্রধান রত্না সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেওলেকর বলেন, বোম্বে হাইকোর্টের ২০১৩ সালের ৪ জানুয়ারির রায় এবং পরবর্তী মহারাষ্ট্র সরকারের আদেশে শিবাজি পার্কে জমায়েত ও বিক্ষোভের ওপর যে বিধিনিষেধ রয়েছে, তা অমান্য করে বড়সংখ্যক মানুষ জড়ো করা হয়েছে।

তিনি দাবি করেন, এটি শান্তিপূর্ণ বিক্ষোভ নয়; বরং রাজনৈতিক প্রতিবাদের আড়ালে আইনের প্রতি অবজ্ঞা দেখানোর চেষ্টা। তার ভাষ্য, সংবিধান ও আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি, রাজনৈতিক প্রচার বা মতাদর্শ থাকতে পারে না। বিক্ষোভকারীরা হাইকোর্টের নির্দেশনাকেও চ্যালেঞ্জ করেছেন বলে অভিযোগ করেন তিনি।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযোগের ভিত্তিতেই সিজেপির বিক্ষোভের আয়োজক ও ৪০০-৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভ, ৫০০ জনের বিরুদ্ধে মামলা

Update Time : 12:38:35 pm, Saturday, 3 October 2026