Dhaka 12:03 pm, Tuesday, 6 October 2026
সর্বশেষ
বিদেশি উড়োজাহাজের চলাচল নজরদারিতে, বাড়ছে ওভারফ্লাই আয় হালদা নদীর পরিবেশ সুরক্ষায় অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা ৬ দিন ১৯ ব্যাংকের কার্ড-এটিএম বন্ধ লাওসে বাংলাদেশি কর্মী নেয়া ও ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি বার্তা সহকর্মীদের বেতন জোগাতে নৌকা চালানো সেই প্রধান শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা কাজী জাফর উল্লাহ পরিবারের ১৫৫ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে : হুমায়ুন কবির সৌদিতে হুতি হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার নিন্দা আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 02:16:16 pm, Friday, 2 October 2026
  • / 18 Time View

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। রূপপুর প্রকল্প নিয়ে সঠিক তথ্য জানতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে তথ্য নেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শিল্পকলা একাডেমিতে বিশ্ব হাসি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রূপপুর প্রকল্পটি অনেক বড় ও জটিল। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করতে গিয়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সমস্যা সামনে আসতে পারে। তবে সব ধরনের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করেই দ্রুত বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার চেষ্টা চলছে।

রূপপুরের বর্তমান অগ্রগতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা একটা একটা করে ধাপে এগোচ্ছি। সামনে নেক্সট স্টেপে যাব, ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। এত বড় একটি প্রকল্পে অনেক মেশিনারি রয়েছে।

কোনো কোনো যন্ত্র কাজ না করলে সেটি পরীক্ষা করতে হয়, আবার চালু করতে হয়। উচ্চ তাপমাত্রায় কাজ করার পর কোল্ড ডাউন করতেও সময় লাগে। 

তিনি বলেন, এটি থ্রি জেনারেশন প্লাস একটি নিউক্লিয়ার প্ল্যান্ট। সব ধরনের সেফটি ও সিকিউরিটি ঠিক রেখে যত দ্রুত সম্ভব বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার চেষ্টা করছি। আপনারা একটু সময় দিন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই

Update Time : 02:16:16 pm, Friday, 2 October 2026