Dhaka 6:43 am, Tuesday, 17 November 2026
সর্বশেষ
জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ২২ খাল খনন করবে ডিএসসিসি বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে জাহাঙ্গীরের যোগদান আগামীতে পার্বত্য অঞ্চল থেকে উঠে আসবে প্রতিভাবান সাঁতারু : নৌবাহিনী প্রধান খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন আন্তর্জাতিক পুরস্কার পেল এনএসইউ’র কনফুসিয়াস ইনস্টিটিউট বিদেশফেরতদের পুনর্বাসনে ৩০০০ কোটি টাকা দেওয়া হয়েছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে সোনাগাজীতে সেভেন-আপের নমুনায় রাসায়নিক অসংগতি, বাজারে বিক্রি অব্যাহত

সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:02:23 pm, Thursday, 1 October 2026
  • / 36 Time View

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি। স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

একই সঙ্গে সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ (১ অক্টোবর) পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে শূন্য হয়েছে।

এর আগে দুপুর পৌনে ২টার দিকে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে  মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা

Update Time : 12:02:23 pm, Thursday, 1 October 2026