Dhaka 9:47 pm, Monday, 21 September 2026
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’ বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন রেকর্ড আসন জয় পুতিনের দলের, কোনোমতে টিকে রইল বিরোধীরা রাজউকের নকশা অনুমোদনে আসছে ওয়ান-স্টপ সার্ভিস : শেখ মজিবুর রহমান ইকবাল বস্ত্র খাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা অনুদান মেসির সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা মিয়ানমার সীমান্তে চোরাচালান থামছেই না

জামায়াত আওয়ামী লীগের পথ ধরে হাঁটছে : রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:25:10 pm, Monday, 21 September 2026
  • / 3 Time View

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান বলেছেন, ‘যতটুকু বুঝতেছি, জামায়াত শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের আবিষ্কার করার জন্য আওয়ামী লীগের পথ ধরে হাঁটছে।’

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন।

ওই পোস্টে রাশেদ খান লেখেন, ‘আমি গতকাল বলেছিলাম, দুটি বিরোধী দলের অপতৎপরতা সামলিয়ে বিএনপি সরকারকে দেশ চালাতে হচ্ছে। আজকে নিশ্চয়ই দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জাতিসংঘ সফর ঘিরে নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা। আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের মাটিতে বাস-ট্রেনে আগুন দিচ্ছে, ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করছে ও বিদেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।’

নির্বাচনের পরে জাতীয় সংসদে জামায়াতের এমপিদের দুর্বল পারফরম্যান্সের কারণে দেশ-বিদেশের অনেকে জামায়াতকে কার্যকর বিরোধী দল হিসেবে মেনে নিতে পারেনি উল্লেখ করে তিনি আরো লেখেন, ‘এনসিপি জামায়াতে বিলীন হওয়ার কারণে তাদেরও কার্যকর বিরোধী দল হওয়ার সম্ভাবনা আগেই শেষ হয়েছে।

এ বিষয়ে অনেকের ধারণা, জামায়াত পরিস্থিতি বুঝতে পেরে রাজপথ গরম করার মাধ্যমে বিরোধী দলের আসন দখলে রাখতে চাচ্ছে, আর আওয়ামী লীগ জামায়াতের এমপিদের দুর্বল পারফরম্যান্সের কারণে বিরোধী দল হিসেবে ফিরে আসার সুযোগ খুঁজছে। সব মিলিয়ে আওয়ামী লীগের অপতৎপরতা ও জামায়াতের হঠকারী রাজনীতি মোকাবেলা করে দেশ চালাতে হচ্ছে বিএনপি সরকারকে।’ 

অথচ মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা সম্মিলিতভাবেই মোকাবেলা করা দরকার ছিল উল্লেখ করে তিনি লেখেন, ‘আওয়ামী লীগ প্রশ্নে জামায়াত পুরোপুরি নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে! মনে হচ্ছে ৯৬-এর পুরাতন প্রেম আবারও জেগে উঠেছে….জানি না, এই প্রেমের মাঝখানে এনসিপির অবস্থান কী হবে

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জামায়াত আওয়ামী লীগের পথ ধরে হাঁটছে : রাশেদ খান

Update Time : 01:25:10 pm, Monday, 21 September 2026