Dhaka 2:47 pm, Sunday, 20 September 2026
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সফরসূচি, বৈঠক করবেন বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বদলে যাওয়া বাংলাদেশের বার্তা নিয়ে জাতিসংঘে তারেক রহমান উন্নত চিকিৎসা নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে : স্বাস্থ্যমন্ত্রী প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা, আটক ১ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ জামায়াতের লং মার্চকে ক্ষতি হিসেবে আখ্যায়িত করলেন চরমোনাই পীর অপ্রতিমের ঘটনায় বিচার চেয়ে মুশফিক-রুবেলদের বার্তা এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিতকুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 05:06:22 am, Sunday, 20 September 2026
  • / 5 Time View

ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যরা।

এ সময় সেখানে শোকাবহ পরিবেশ তৈরি হয়। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।  

অপ্রতিমের দ্বিতীয় জানাজা সকাল ১১টায় দক্ষিণ বাগমারা কোটবাড়ী এলাকায় দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে। 

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।

এর আগে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পরও বাসায় না ফেরায়, তার মা কুমিল্লার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ছেলেকে খুঁজে না পেয়ে রাতেই মা নাহিদা বেগম ছেলের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না।

ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন।

আপনাদের কাছে হাতজোড় করছি, আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি। ফোন নম্বর ট্র্যাক করে পাওয়া যায়নি। সম্ভবত ফোন ওর সঙ্গে নাই। ফেসবুক আইডি যে ফোনে সেটা বাসায় রেখে গেছে। আপডেট থাকলে জানাব। আপনারা দয়া করে চেষ্টা করেন।’ 

পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতিমের মরদেহ পাওয়া যায়। এরপর কুমিল্লা মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে অপ্রতিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রথমে তুহিন নামের এক তরুণকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ফাহিম ও আনাস নামে আরো দুজনকে আটক করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিতকুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

Update Time : 05:06:22 am, Sunday, 20 September 2026