সর্বশেষ
জামায়াতের লং মার্চকে ক্ষতি হিসেবে আখ্যায়িত করলেন চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক
- Update Time : 05:54:43 am, Sunday, 20 September 2026
- / 3 Time View
জামায়াতে ইসলামীর লং মার্চকে দেশের ক্ষতি হিসেবে আখ্যায়িত করে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘রাস্তায় নামে, লং মার্চ করে তেল-গ্যাস দাম বৃদ্ধির প্রতিবাদে। সংসদে আবার বলে যে এই তেল-গ্যাস সৃষ্ট সমস্যা বর্তমান সরকারের আমলে হয়নি—এটা আগের সরকারের জন্য হয়েছে
সম্প্রতি এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘রাস্তায় নেমে মানুষকে ধোঁকা দিয়ে এত লাখ লাখ টাকার তেল-গ্যাস পুড়ে আমাদের বাংলাদেশকে তো ক্ষতিই করলেন।’
তিনি আরো বলেন, ‘আপনি রাস্তায় নেমে বক্তব্য দিলেন এক ধরনের, সংসদে আরেক ধরনের—এটা দ্বিমুখী আচরণ। বাংলাদেশের মানুষ আর আপনাদের কখনোই বাংলাদেশের পরিচালক হিসেবে দেখতে চায় না।
Tag :









