Dhaka 3:33 pm, Monday, 21 September 2026
সর্বশেষ
দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর সাক্ষাৎ হামের টিকা পাচ্ছে ৩৪ লাখ শিশু, বিশেষ কার্যক্রম শুরু ২৬ সেপ্টেম্বর উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কম্পানিকে আমন্ত্রণ স্পিকারের দফায় দফায় হুতি হামলা, সৌদির নিরাপত্তায় সমর্থন জানাল তুরস্ক জাপানি প্রতিনিধি দলের সঙ্গে ঢাবি প্রো-উপাচার্যের মতবিনিময় কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নিন্দা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এখন অর্থনীতিই বড় ভূরাজনৈতিক হাতিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আরো একজন গ্রেপ্তার, অপরাধ স্বীকার

প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা, আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 07:08:06 am, Sunday, 20 September 2026
  • / 7 Time View

কক্সবাজারে উখিয়ার রেজুখাল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কারের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. এরফান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

এরফান কক্সবাজার শহরের দক্ষিণ মহুরিপাড়া লিংক রোড এলাকার মৃত আব্দুস ছামাদের ছেলে। অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে কক্সবাজার-রামু সড়কের মিনি বান্দরবান এলাকায় রেজুখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মিনি বান্দরবান সড়কে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়ির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮৯ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে এরফানকে আটক করা হয়। এ ঘটনায় আরো তিনজন পালিয়ে গেছে। তারা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার এলাকার মো. কাদের (৪৫) ও মো. কামাল (৪০) এবং রামুর পূর্ব গোয়ালিয়াপালং এলাকার মো. মুনসুর (৫৫)।

তিনি বলেন, ‘আটক ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্যসহ সংশ্লিষ্ট আইনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রাইভেট কারের নিচে মিলল ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবা, আটক ১

Update Time : 07:08:06 am, Sunday, 20 September 2026