Dhaka 4:55 am, Monday, 21 September 2026
সর্বশেষ
দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহর সাক্ষাৎ হামের টিকা পাচ্ছে ৩৪ লাখ শিশু, বিশেষ কার্যক্রম শুরু ২৬ সেপ্টেম্বর উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে ইতালির কম্পানিকে আমন্ত্রণ স্পিকারের দফায় দফায় হুতি হামলা, সৌদির নিরাপত্তায় সমর্থন জানাল তুরস্ক জাপানি প্রতিনিধি দলের সঙ্গে ঢাবি প্রো-উপাচার্যের মতবিনিময় কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নিন্দা বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এখন অর্থনীতিই বড় ভূরাজনৈতিক হাতিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আরো একজন গ্রেপ্তার, অপরাধ স্বীকার

২৭৫ আসামির ২০৪ জনই পলাতক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:48:29 am, Sunday, 20 September 2026
  • / 9 Time View

চব্বিশের গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে গুম, আটক, নির্যাতন, হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই বেঞ্চে বিচার চলছে ২২টি মামলার। এসব মামলায় আসামি ২৭৫ জন।

তাদের মধ্যে ২০৪ জনই পলাতক। গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ৭১ জন।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয় সূত্র জানায়, বিচারাধীন ২২ মামলার মধ্যে একটি মামলার রায় যেকোনো সময় হতে পারে। জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আসামি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজন।

গত ১০ জুন প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে ট্রাইব্যুনাল-২ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। চার আসামিই পলাতক।

সূত্র জানায়, একই সময়ে আওয়ামী লীগের দেড় দশকের শাসনামল ও চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আরো ৪৪টি মামলার তদন্ত চলছে। এসব মামলায় আসামি ১৪৪ জন।

বিচারাধীন মামলাগুলোর মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, আটক, নির্যাতন ও হত্যার অভিযোগও রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছয়টি মামলার বিচার চলছে। এর মধ্যে র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম, আটক ও নির্যাতনের অভিযোগে দুটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। এ ছাড়া শাপলা চত্বরের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ড, কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’, গাজীপুরের জয়দেবপুর ও টেকনাফে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় করা মামলাও বিচারাধীন।

এসব মামলার মধ্যে ট্রাইব্যুনাল-১-এর অধীনে ৩৪টি এবং ট্রাইব্যুনাল-২-এর অধীনে ১০টি মামলা রয়েছে।

এর মধ্যে গুমসংক্রান্ত ১১টি, কথিত ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের দুটি, জঙ্গি দমনের নামে হত্যাকাণ্ডের একটি এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ৩০টি মামলা রয়েছে। 

এ বিষয়ে ট্রাইব্যুানালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, গুমের মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। অচিরে ১১টি গুমসংক্রান্ত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা।

এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ হওয়া আড়াই শতাধিক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আরো একটি মামলা প্রস্তুত করা হচ্ছে। এসব অভিযোগের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের গুমের ঘটনাও রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

২৭৫ আসামির ২০৪ জনই পলাতক

Update Time : 03:48:29 am, Sunday, 20 September 2026