Dhaka 7:06 pm, Saturday, 19 September 2026

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:04:56 am, Saturday, 19 September 2026
  • / 6 Time View

পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে জীবিত পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা ফরিদ উদ্দিন গাজীকে দলীয় সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হুমকি দেওয়ার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার এ সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের সই করা চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, ফরিদ উদ্দিন গাজীর বিরুদ্ধে গোবিন্দ চন্দ্র মণ্ডলকে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও জীবিত পুড়িয়ে মারার হুমকির একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। বিষয়টি দলের শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক ভাবমূর্তির পরিপন্থী হওয়ায় এবং উপজেলা বিএনপির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গোবিন্দ চন্দ্র মণ্ডল বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস বাজার এলাকার বাসিন্দা।

তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এরপর তার সমর্থকরা এলাকায় ব্যানার-ফেস্টুন টানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। 

গত ১৭ সেপ্টেম্বর বাউফল থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) নির্বাচনী প্রচারণার পোস্টার-ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে মুঠোফোনে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ করেন গোবিন্দ। তার দাবি, এর আগে ফরিদ গাজী হুমকি দিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

তবে জিডিতে চাঁদা দাবির বিষয়টি উল্লেখ নেই। 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ফরিদ গাজীকে অন্য একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গোবিন্দের জিডির বিষয়টিও তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ফরিদ গাজীর বিষয়টি জেলা বিএনপিকে জানানো হয়েছিল। পরে জেলা বিএনপি সাংগঠনিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

Update Time : 11:04:56 am, Saturday, 19 September 2026