Dhaka 7:33 pm, Saturday, 19 September 2026
সর্বশেষ
মেসে মিল না দিয়ে ভাত খাওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ আমার একটাই ছেলে আমি এখন কেমনে বাঁচব দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাম হাইজ্যাক করা হয়েছিল : সমাজকল্যাণমন্ত্রী মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ২০২৯ সালে ৬ লেনের ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শেষের লক্ষ্য : সড়কমন্ত্রী ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মেহেরপুরে যুবক আটক ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বিএসএফ মহাপরিচালকের নির্দেশ গভীর রাতে বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সরকারি চাকরিতে তদবির করলে ব্যবস্থা জাজিরায় রান্নাঘরে ককটেল বিস্ফোরণের ১৪ দিন পর গৃহবধূর মৃত্যু

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মেহেরপুরে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:58:05 pm, Saturday, 19 September 2026
  • / 1 Time View

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ শনিবার সকালে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেন। 

আটক সঞ্জয় কুমার দাস মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরন কুমার দাসের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাতে সঞ্জয় কুমার দাস তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কটূক্তি করতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, সঞ্জয় কুমার নামের এক যুবককে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, মেহেরপুরে যুবক আটক

Update Time : 12:58:05 pm, Saturday, 19 September 2026