Dhaka 7:02 pm, Saturday, 19 September 2026

চাঁদপুরে ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:16:16 pm, Saturday, 19 September 2026
  • / 4 Time View

চাঁদপুর শহরের ব্যাংক কলোনিতে নির্মীয়মাণ পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকার আশরাফিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দেলোয়ার হোসেন বিষ্ণুদী রোডের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, শ্রমিকদের সঙ্গে ভবনের কাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত পাঁচ তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. নাজমুল মৃত ঘোষণা করেন।

বর্তমানে তার মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি জানতে পেরে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চাঁদপুরে ছাদ থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু

Update Time : 12:16:16 pm, Saturday, 19 September 2026