Dhaka 11:16 pm, Sunday, 8 November 2026
সর্বশেষ

মোহাম্মদপুরের নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগের আশ্বাস ববি হাজ্জাজের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 12:22:07 pm, Saturday, 19 September 2026
  • / 81 Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোহাম্মদপুরের নাগরিক সমস্যা ও জনদুর্ভোগের কথা সরাসরি শুনে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে তাজমহল রোডের বাসিন্দা জনাব মাহবুবুর রহমানের বাসায় আয়োজিত এক আন্তরিক চা-আড্ডায় অংশ নেন তিনি। এ সময় স্থানীয় ভোটার ও নাগরিকদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, জননিরাপত্তা ও নাগরিক সেবা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

চা-আড্ডায় মোহাম্মদপুরের যানজট ও গণপরিবহন ব্যবস্থার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। স্থানীয় নাগরিক জনাব মাহবুবুর রহমান মোহাম্মদপুরকে মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে সহজে সংযুক্ত করতে মোহাম্মদপুর থেকে আগারগাঁও পর্যন্ত একটি চক্রাকার বিআরটিসি বাস সার্ভিস চালুর প্রস্তাব দেন। এতে মোহাম্মদপুরের বাসিন্দারা আগারগাঁওয়ের মেট্রোরেল স্টেশনে সহজে যাতায়াতের সুযোগ পাবেন বলে তিনি উল্লেখ করেন। প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন ববি হাজ্জাজ।

এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। মোহাম্মদপুরের জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে মোহাম্মদপুর থানা পুনর্বিন্যাস করে বসিলা ও রায়েরবাজার এলাকায় পৃথক দুটি থানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

মোহাম্মদপুরের গ্যাস ও বিদ্যুৎ সমস্যার বিষয়েও স্থানীয় নাগরিকরা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন। এসব সমস্যা জাতীয় পর্যায়ের বিষয় হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নাগরিকদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ববি হাজ্জাজ।

মতবিনিময়কালে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কথা সরাসরি শোনা এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করা জনপ্রতিনিধির দায়িত্ব। নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

চা-আড্ডায় স্থানীয় নাগরিকরা প্রতিমন্ত্রীর কাছে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ চা-আড্ডায় স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানটি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচার ও কাভারেজ পায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মোহাম্মদপুরের নাগরিক সমস্যা সমাধানে উদ্যোগের আশ্বাস ববি হাজ্জাজের

Update Time : 12:22:07 pm, Saturday, 19 September 2026