Dhaka 10:51 am, Friday, 9 October 2026
সর্বশেষ
পুলিশের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপে ওসিসহ আহত ৩শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধনের চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ায় একজনের কারাদণ্ড ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে প্রযুক্তির রপ্তানিকারক হতে হবে : জনপ্রশাসন উপদেষ্টা মা-ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী দুর্যোগ-সহনশীল আবাসনে ১০ কোটি ডলার ঋণ, উপকৃত হবে ৪০ হাজার পরিবার নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ বাংলাদেশ সফরে আসছেন নেদারল্যান্ডসের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতামন্ত্রী বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাঁচ দালালের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 11:33:55 am, Tuesday, 15 September 2026
  • / 19 Time View

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরো চারজনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিআরটিএর মিরপুর ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়।

অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে নয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজনকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড এবং পাঁচজনকে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. আশিক, মো. সাইম, মো. আবদুর রহিম (২৫), মো. জাকির হোসেন ও মো. আবদুর রহিম (৪১)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ‘বিআরটিএতে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত। এ বিষয়ে তাদের কাছে অনেক অভিযোগ ছিল।’

তিনি বলেন, ‘সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলছে।

ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাঁচ দালালের কারাদণ্ড

Update Time : 11:33:55 am, Tuesday, 15 September 2026