Dhaka 4:26 pm, Saturday, 12 September 2026
সর্বশেষ
বিএনপিতে যোগ দেওয়া সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ধানমণ্ডিতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সফল করাই নেতাকর্মীদের প্রধান দায়িত্ব : রিজভী জেলায় জেলায় কৃষিক্ষেতে কমলগঞ্জের টমেটোর চারা ব্রিকস সম্মেলনের ফাঁকে ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদির বৈঠক জামায়াতের কারণে আওয়ামী লীগ বিক্ষোভের সাহস পাচ্ছে : রাশেদ খান হুমায়ুন কবিরের ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে টালবাহনা ভারতের আদানির! রামপালের কয়লা কেনাকাটায় পক্ষপাতিত্বের অভিযোগ সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী আর নেই ২২ বছর হিমায়িত থাকা ভ্রূণ থেকে ৫৪ বছর বয়সে কন্যাসন্তানের জন্ম

নির্ধারিত সময়ের পর বাড়বে না হজ নিবন্ধনের মেয়াদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:39:15 am, Saturday, 12 September 2026
  • / 1 Time View

২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যেই হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে এ কার্যক্রম শেষ করতে হবে। 

নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ থেকে হজে যাওয়ার চূড়ান্ত যাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসা আবেদন, টিকাদান ও হজ প্রশিক্ষণসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ কারণে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধন ও হজসংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নির্ধারিত সময়ের পর বাড়বে না হজ নিবন্ধনের মেয়াদ

Update Time : 09:39:15 am, Saturday, 12 September 2026