Dhaka 4:08 am, Thursday, 26 November 2026
সর্বশেষ

ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধারের মামলায় বন্ধুর দায় স্বীকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:31:55 pm, Friday, 11 September 2026
  • / 42 Time View

রাজধানীর লালবাগ এলাকা থেকে নিখোঁজের তিন দিন পর শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় বন্ধু মাসুম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মামলাটির তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক বেলায়েত হোসাইন আসামি মাসুমকে আদালতে হাজির করেন।

এরপর আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।  

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার গভীররাতে বিসি দাস স্ট্রিটের পাঁচতলা একটি ভবনে পুলিশ অভিযান শুরু করে। পরদিন শুক্রবার ভোরে নিচতলার পাশে মাটি খুঁড়ে রনির লাশ উদ্ধার করে।

জানা গেছে, ব্যবসায়ী ওয়াসিম রনি নিখোঁজ ছিল বলে গত ৮ সেপ্টেম্বর লালবাগ থানায় জিডি করেন তার স্বজনরা। সেই জিডির তদন্ত করতে গিয়ে পুলিশ রনির বন্ধু মাসুমকে আটক করে।

পরে মাসুমের দেখানো মতে তার বাসার পেছন থেকে মাটিতে বালুচাপা দেওয়া অবস্থায় রনির লাশ উদ্ধার করা হয়।  

এ ঘটনায় রনির স্ত্রী নুসরাত জাহান সীমা লালবাগ থানায় মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগে বলা হয়, রনির কাছ থেকে ৩ লাখ টাকা ধার নেন মাসুম। নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও মাসুম টাকা ফেরত না দেওয়ায় তার বাসার নিচ তলার অফিসে যান রনি। গত ৮ সেপ্টেম্বর দুপুরের দিকে পাওনা টাকা চাইতে ওয়াসিম রনি মাসুমের ব্যবসায়িক কক্ষে যান।

ওইদিনের পর থেকে রনি নিখোঁজ ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধারের মামলায় বন্ধুর দায় স্বীকার

Update Time : 03:31:55 pm, Friday, 11 September 2026