Dhaka 6:37 pm, Monday, 7 September 2026
সর্বশেষ
নতুন দায়িত্বে মাহমুদা হাবিবা হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল করেছে আমিরাত, সমাধানের চেষ্টা চলছে বিতর্ক পেরিয়ে নতুন সিনেমায় ফিরছেন মৌসুমী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গ্রেপ্তার যুবক পাঁচ দিনের রিমান্ডে আমিনবাজারে এসআই হত্যার নেপথ্যে কারা জানাল র‌্যাব রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী ১০০ শিক্ষক পাচ্ছেন ১ লাখ টাকা করে অনুদান চলচ্চিত্র-সংস্কৃতির বাধা দূর করতে সমন্বিত উদ্যোগের তাগিদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন আলোচনার দরকার নেই

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮ মাসে ৬৫৫৪ কল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 01:34:54 pm, Sunday, 6 September 2026
  • / 4 Time View

আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও বিভিন্ন অভিযোগ নিয়ে গত আট মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৬ হাজার ৫৫৪টি কল এসেছে। সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেল এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশ ও বিদেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও অভিযোগ সংক্রান্ত মোট ৬ হাজার ৫৫৪টি কল আসে। এসব কলের মধ্যে আইনি পরামর্শ পেতে ৮৭০টি কল আসে। আর মামলার তথ্য জানতে কল আসে ১ হাজার ১৩০টি। সবগুলো কলের তথ্যই সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়।

মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭৮৪টি কল আসে। তবে অভিযোগগুলো সুপ্রিম কোর্টের এখতিয়ারবহির্ভূত হওয়ায় সে বিষয়ে হেল্পলাইন থেকে কোনো পরামর্শ প্রদান করা হয়নি।

হেল্পলাইন নম্বর ১০৩-তে সেবা গ্রহণের জন্য কল প্রদানকারী সেবাগ্রহীতার কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি এমন কলের সংখ্যা ছিল ৩ হাজার ৬৫২টি। আর এই সময়ে সুপ্রিম কোর্ট ও জেলা আদালতসংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ সম্পর্কিত ১১৮টি অভিযোগ আসে।

এসবের মধ্যে বিলম্বে আইনি সেবা প্রাপ্তি, রায়ের কপি না পাওয়া, নথি নিখোঁজ ও দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ৯৯টি অভিযোগ নিষ্পত্তি করা হয় এবং ১২টি অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম চলমান। 

আর বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, অসদাচরণ সম্পর্কিত অবশিষ্ট ৭টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয় এবং হেল্পলাইন ‘১০৩’ চালু করা হয়। বর্তমানে সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বরে (০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০) কল ও হোয়াটসঅ্যাপ সার্ভিস ও ‘১০৩’-তে অনলাইন সার্ভিস চালু আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮ মাসে ৬৫৫৪ কল

Update Time : 01:34:54 pm, Sunday, 6 September 2026