১৬ মাস পর টি-টোয়েন্টি দলে শান্ত, পূর্ণশক্তির দল নিয়েই এশিয়ান গেমসে বাংলাদেশ
- Update Time : 04:22:21 pm, Wednesday, 2 September 2026
- / 10 Time View
বাংলাদেশ দলের একাংশ। ছবি: মীর ফরিদ
যশপ্রীত বুমরা, অভিষেক শর্মা, শ্রেয়াস আইয়ারদের রেখে এশিয়ান গেমস ক্রিকেটের জন্য অনেক আগেই পূর্ণশক্তির দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সেই পথে হাঁটল।
জাপানের আইচি ও নাগোয়ায় ২০তম এশিয়ান গেমস সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বোর্ড।
বাংলাদেশ দলকে যথারীতি নেতৃত্ব দেবেন লিটন দাস। সহ-অধিনায়ক করা হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরে আজই ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়া তাওহিদ হৃদয়কে।
১৫ সদস্যের স্কোয়াডে আছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।
প্রায় ১৬ মাস পর শান্ত টি-টোয়েন্টি দলে ফিরলেন। সর্বশেষ তিনি দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন ২০২৫ সালের মে মাসে।
তবে নাহিদ রানা, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে এশিয়ান গেমসের স্কোয়াডে রাখা হয়নি।
জাপানের কোরোগি স্পোর্টস পার্কে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমস ক্রিকেট হওয়ার কথা।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২৮ সেপ্টেম্বর। তবে প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

