Dhaka 10:55 pm, Friday, 28 August 2026
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে অর্থনীতিতে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ ৫ মাস আগেই বিপর্যয়ের পূর্বাভাস ছিল! রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশ, ৭ সংগঠনের প্রতিবাদ ছয় মাসের ইরান যুদ্ধের ৬ পরিণতি আগামীকাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্বশুরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামল আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের বিএনপিতে দখলবাজ-চাঁদাবাজদের স্থান হবে না : স্বাস্থ্যমন্ত্রী স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে বাংলাদেশের বক্তব্যে কী বলছে ভারত

বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামল আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:50:33 pm, Friday, 28 August 2026
  • / 0 Time View

অতিথির কাছ থেকে চ্যাম্পিয়নের পুরস্কার নিচ্ছেন জিয়াদ। ছবি : মীর ফরিদ
বসুন্ধরা স্পোর্টস সিটিতে আজ পর্দা নেমেছে বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ২০২৬ প্রতিযোগিতার। ফাইনালে শ্রীলঙ্কার রভিন্দ্র লক্ষ্মীশ্রীকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মিসরের জিয়াদ ইব্রাহিম।

পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজ মানি তুলে দেওয়া হয়। বাংলাদেশের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান তরুণ প্রতিভাবান পারভেজ করিম। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুহা. হাসান-উজ-জামান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানি তুলে দেন।

এ ছাড়া অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রমোটর ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবসরপ্রাপ্ত), বসুন্ধরা স্পোর্টস সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক কর্নেল মহাসিনুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গত পাঁচ বছরে বাংলাদেশের স্কোয়াশে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং ২০৩২ অলিম্পিকে অংশ নেওয়ার লক্ষ্য রয়েছে।

৫ দিনব্যাপী টুর্নামেন্টে ১১ দেশের ২৪ জন খেলোয়াড় অংশ নেন। এবারের টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, হংকং, সিঙ্গাপুর, ইরান, কুয়েত, বাহরাইন, মিসর, জাপান ও জার্মানির পেশাদার স্কোয়াশ তারকারা লড়াই করেন। বাংলাদেশের হয়ে খেলেছেন আমিনুল, সাইমন ও পারভেজ।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামল আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টের

Update Time : 03:50:33 pm, Friday, 28 August 2026