প্রিমিয়ার লীগের শীর্ষ ২০ দামি সাইনিংয়ের তালিকায় নেই এনজো-ইসাক
- Update Time : 02:07:20 pm, Wednesday, 2 September 2026
- / 6 Time View
এনজো ফার্নান্দেজ ১২৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেও, মুদ্রাস্ফীতির হিসাব বিবেচনায় প্রিমিয়ার লীগের ইতিহাসের শীর্ষ দামি ২০ খেলোয়াড়ের তালিকায় তার নাম নেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, গত দলবদল মৌসুমে আলেকজান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলের এই বিশাল অঙ্কের চুক্তি সত্ত্বেও বর্তমান বাজারের মূল্যে এই শীর্ষ তালিকার বাইরে রয়েছেন তিনি।
ফুটবল অর্থায়ন বিশেষজ্ঞ কিয়েরান ম্যাগুইয়ারের এক প্রতিবেদনে অনুযায়ী, বর্তমান বাজারের আর্থিক সক্ষমতা হিসাব করলে অ্যালান শিয়ারের ১৯৯৬ সালের ১৫ মিলিয়ন পাউন্ডের দলবদলটি, আজকের হিসাবে ২৩৮.৩ মিলিয়ন পাউন্ডের সমান।
এর ফলে ইংল্যান্ডের এই কিংবদন্তি, যিনি এখনো প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। বড় ব্যবধানে সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার দৌড়ে শীর্ষস্থানে থাকবেন।
২০০১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর হুয়ান সেবাস্তিয়ান ভেরন এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
সেই সময়ে ম্যানচেস্টার ইউনাইটেড ২৮.১ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ায়, বর্তমান আর্থিক পরিস্থিতিতে এই অঙ্কটি বেড়ে ১৮৫.১ মিলিয়ন পাউন্ডে দাঁড়াত।
নটিংহাম ফরেস্ট থেকে ৮.৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে স্ট্যান কলিমোরের দলবদলটি দেখলে বেশ সস্তা মনে হতে পারে। কিন্তু বর্তমান বাজারে ১৭৯.৩ মিলিয়ন পাউন্ডে খরচ করতে হতো অ্যানফিল্ডের।
ছয়বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন রিও ফার্ডিনান্ড শীর্ষ ২০-এর তালিকায় দুইবার স্থান পেয়েছেন।
ইংল্যান্ডের এই কিংবদন্তি আজকের দিনে ১৭৪.৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানইউতে যোগ দেন, যা তাকে চতুর্থ সর্বাধিক ব্যয়বহুল খেলোয়াড়ে পরিণত করে। সেই সাথে ২০০০ সালের নভেম্বরে ওয়েস্ট হ্যাম ছেড়ে লিডসে যোগ দেওয়ার পর দ্বাদশ স্থানটিও দখল করেন তিনি।
গত মাসে ফেনারবাহচেতে যোগ দেওয়া রোমেলু লুকাকু যথাক্রমে ম্যান ইউ এবং চেলসিতে যোগদানে ১৪তম ও ১৮তম স্থানে রয়েছেন।
ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দেওয়ার সুবাদে অ্যান্ডি কোল, ওয়েন রুনি, পল পগবা, ডোয়াইট ইয়র্ক এবং অ্যাঞ্জেল ডি মারিয়া শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছেন।
তাদের সাথে যোগ দিয়েছেন ফার্নান্দো তোরেস, আন্দ্রে শেভচেঙ্কো, মোইসেস কাইসেদো, দিদিয়ের দ্রগবা এবং মাইকেল এসিয়েন, যিনি চেলসিতে এক নতুন চ্যালেঞ্জ শুরু করেছেন।
ডেনিস বার্গক্যাম্পই আর্সেনালের একমাত্র ফুটবলার,যিনি ইন্টার মিলান থেকে এক বিস্ময়কর দামে ১৫৮.২ মিলিয়ন পাউন্ডে ইংলিশ লিগে আসে।
ফাউস্তিনো আসপ্রিলা এবং জ্যাক গ্রিলিশ, যারা দলবদলের শেষ দিনে ধারে এভারটনে যোগ দিয়েছেন, যথাক্রমে নিউক্যাসল এবং ম্যানসিটির দলে যোগ দেওয়ায় শীর্ষ ২০ জনের তালিকায় রয়েছেন।

