Dhaka 5:00 am, Friday, 4 September 2026
সর্বশেষ
তিন বছরে ৪ শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ : বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎপ্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে হাজতখানা থেকে পালাল আসামি ট্রাইব্যুনাল ঘিরে নাশকতার আশঙ্কা, বাড়ানো হয়েছে সার্বিক নিরাপত্তা : চিফ প্রসিকিউটর দুই হত্যা মামলায় আগাম জামিন মেলেনি নায়ক রিয়াজের সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ৩ গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০ কুয়েত ও আমিরাতে মার্কিন যোগাযোগ ব্যবস্থায় ইরানের পাল্টা হামলা ইরানে বিয়ের অনুষ্ঠানে ‘গ্লাইড বোমা’ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র?

সংসদে নিপুণ রায় চৌধুরীকে সতর্ক করলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 04:16:24 pm, Wednesday, 2 September 2026
  • / 9 Time View

জাতীয় সংসদের বৈঠক চলাকালে সংসদকক্ষে কথা বলা ও মোবাইল ফোন ব্যবহার না করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনার সময় এ আহ্বান জানান তিনি।

এদিন মনোযোগ আকর্ষণের জন্য ৬১টি নোটিশ জমা পড়লেও স্পিকার তিনটি গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, গৃহীত না হওয়া নোটিশদাতাদের দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ পর্ব চলে প্রায় ৩০ মিনিট।

বক্তব্য দেওয়ার সময় সংরক্ষিত নারী আসনের সদস্য শওকত আরা আক্তারের নির্ধারিত দুই মিনিট শেষ হয়ে গেলে সংসদকক্ষে কথা বলতে থাকা নিপুণ রায় চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার।

তিনি বলেন, ‘মাননীয় সদস্য নিপুণ রায় চৌধুরী, শওকত আরার দুই মিনিটের বক্তব্য শেষ হয়েছে, আপনার বক্তব্য এখনো শেষ হয়নি। কাছেই লবি আছে, সেখানে গিয়ে শেষ করে আসুন।’ 

পরে সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘এখানে অনুগ্রহ করে কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। কাছেই তো লবি আছে, সেখানে গিয়ে শেষ করে চলে আসেন।

এর আগে, গত ১৫ এপ্রিল সংসদ অধিবেশন চলাকালে সংসদকক্ষে মোবাইল ফোনে কথা বলা ও ছবি তোলা থেকে বিরত থাকতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সংসদে নিপুণ রায় চৌধুরীকে সতর্ক করলেন স্পিকার

Update Time : 04:16:24 pm, Wednesday, 2 September 2026