Dhaka 11:21 pm, Thursday, 27 August 2026

ফ্রি হেলথ ক্যাম্পে ২০০ সদস্যকে সেবা দিয়েছে সিজেএফডি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 03:38:56 pm, Thursday, 27 August 2026
  • / 3 Time View

ডিআরইউ মিলনায়তনে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার দিনব্যাপী হেলথ ক্যাম্পের আয়োজন। সংগৃহীত ছবি
দিনব্যাপী সদস্য ও তাদের পরিবারের ২০০ সদস্যকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে দিনব্যাপী এই হেলথ ক্যাম্পের আয়োজন করে সংগঠনটি।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসাপত্র, বিভিন্ন টেস্ট ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে এতে। হেলথ ক্যাম্পে চিকিৎসাপত্র নিয়েছেন জন ২০০ জন, সিবিসি, ক্রিয়েটিনিন, আরবিএস, লিপিড প্রোফাইল, এইচবিএস১সি, ইসিজি, আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন পরীক্ষা করেছেন ১২০ জন এবং প্রায় ২০০ জনকে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ। 

এই হেলথ ক্যাম্পের চিকিৎসাসেবা সমন্বয় করেছে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর)। সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাবেক আঞ্চলিক উপদেষ্টা ও স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ড. আবু মুহাম্মদ জাকির হোসেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া, ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর)-এর পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইলিয়াস ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি সাঈদ আহমেদ খানের সভাপতিত্বে কর্মসূচির সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম।  

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে সেবা দেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার (রাসকিন), খ্যাতনামা নিউরোসার্জন অধ্যাপক ডা. মাহফুজুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা, গাইনি বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. রুশদানা রহমান (তমা) এবং ডিসিআর এর ৩০ জনের চিকিৎসক টিম

হেলথ ক্যাম্পে যাবতীয় ওষুধ সরবরাহ করে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি, বায়োফার্মা লিমিটেড ও কসমো ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড। আর খন্দকার টি’র সৌজন্যে ছিল চা-কফির ব্যবস্থা। 

সন্ধ্যায় এই ক্যাম্পে স্বেচ্ছাসেবায় বেস্ট পারফর্মারদের অনুভূতি প্রকাশ ও শুভেচ্ছা পুরস্কার তুলে দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফ্রি হেলথ ক্যাম্পে ২০০ সদস্যকে সেবা দিয়েছে সিজেএফডি

Update Time : 03:38:56 pm, Thursday, 27 August 2026