Dhaka 3:19 am, Saturday, 1 August 2026

এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 07:31:28 pm, Friday, 31 July 2026
  • / 15 Time View

জুলাই পদযাত্রা শেষে জৈন্তাপুর থেকে সিলেটে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাতে ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়েছে, হামলায় গাড়ির কাঁচ ভেঙে তিনিসহ দুজন আহত হয়েছেন।

ওই পোস্টে যুক্ত করা ভিডিওতে গাড়ির ভাঙা কাঁচ ও রক্তাক্ত হাত দেখান।এছাড়া, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজেও এই তথ্য জানানো হয়।

তবে, হামলার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করে জানা যায়নি।এ নিয়ে পরপর কয়েকদিনে সিলেট অঞ্চলে এনসিপির একাধিক কর্মসূচিতে হামলার ঘটনা ঘটল। এর আগে হবিগঞ্জ ও সিলেটের গোলাপগঞ্জে দলটির নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী

Update Time : 07:31:28 pm, Friday, 31 July 2026