Dhaka 6:05 am, Saturday, 3 October 2026
সর্বশেষ
বিদেশে গিয়ে ফেরেননি কুবির ১৮ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের পাওনা দেড় কোটি টাকা ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক শাহজালাল বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলাম প্রচার শিখতে বললেন রাশেদ বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার কনস্যুলার টিম ভুট্টা চত্বর হবে লালমনিরহাটের প্রতীক : ত্রাণমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও নাশকতা : ১৫ আসামি রিমান্ড শেষে কারাগারে পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই : পানিসম্পদমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 03:36:51 am, Friday, 24 July 2026
  • / 54 Time View

৫০তম বিসিএস (পরীক্ষা-২০২৫)-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে সাময়িকভাবে (প্রভিশনালি) ৬ হাজার ১৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাডারভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুসরণ করে এ ফলাফল প্রস্তুত ও প্রকাশ করা হয়েছে।

তবে এটি সাময়িক ফল। মৌখিক (ভাইভা) পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ফলাফল গ্রহণযোগ্য হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সাময়িকভাবে উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জনের মধ্যে সাধারণ ক্যাডার, সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডার এবং শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের প্রার্থীরা রয়েছেন।

প্রকাশিত তালিকায় রোল নম্বরগুলো মেধাক্রম অনুযায়ী নয়; রোল বা নিবন্ধন নম্বরের ক্রমানুসারে সাজানো হয়েছে।উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা শিগগিরই বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এবং পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

পিএসসি আরও জানায়, সাময়িকভাবে উত্তীর্ণ কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, সনদপত্র বা অন্যান্য তথ্য-উপাত্তে ভুল, অসংগতি বা বিধিবহির্ভূত কিছু পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী তার প্রার্থিতা বাতিল করা হবে।

প্রসঙ্গত, ৫০তম বিসিএস লিখিত-এ উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখতে এখানে ক্লিক করুন।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

Update Time : 03:36:51 am, Friday, 24 July 2026