Dhaka 6:02 am, Saturday, 3 October 2026
সর্বশেষ
বিদেশে গিয়ে ফেরেননি কুবির ১৮ শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের পাওনা দেড় কোটি টাকা ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক শাহজালাল বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলাম প্রচার শিখতে বললেন রাশেদ বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার কনস্যুলার টিম ভুট্টা চত্বর হবে লালমনিরহাটের প্রতীক : ত্রাণমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও নাশকতা : ১৫ আসামি রিমান্ড শেষে কারাগারে পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই : পানিসম্পদমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই

গাঢ় নীল- সি-গ্রীন শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

সময়ের কাগজ ডেস্ক :
  • Update Time : 02:25:24 pm, Wednesday, 1 July 2026
  • / 110 Time View

পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের পোশাকে আবারও পরিবর্তন আনা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) থেকে পুলিশ সদস্যরা তাদের নতুন ইউনিফর্ম—গাঢ় নীল ও সি-গ্রীন রঙের শার্ট এবং খাকি রঙের প্যান্ট—পরিধান করে দায়িত্ব পালন শুরু করেছেন। রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা সি-গ্রীন শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন পোশাকের প্রচলন শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল পুলিশ সদস্যের কাছে এই পোশাক পৌঁছে দেওয়া হবে।গত ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পুলিশে সংস্কারের অংশ হিসেবে পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই প্রেক্ষিতে গত বছরের নভেম্বরে পুলিশের শার্টের রঙ লোহা-ধূসর এবং প্যান্টের রঙ কফি-বাদামি ধূসর করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে সেই পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকায় বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পুনরায় পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।গত ১৮ জুন পুলিশ সদর দপ্তরের জারিকৃত নতুন প্রজ্ঞাপনে পোশাকের রঙ ও ধরণে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল রঙের টিসি প্লেইন ফেব্রিক কাপড়ের। শার্টে চারটি পকেট এবং সামনে সাতটি বোতাম থাকবে। নারী পুলিশ সদস্যরা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা সি-গ্রীন রঙের ব্লাউজ নির্ধারিত করা হয়েছে। এছাড়া তারা চাইলে মাথার আবরণও ব্যবহার করতে পারবেন।গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার নিয়ম নির্ধারণ করা হয়েছে। গর্ভাবস্থায় নারী পুলিশ সদস্যরা ইউনিট প্রধানের অনুমোদনে সাধারণ পোশাক পরতে পারবেন। ট্রাফিক ইউনিটের নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। শার্টের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে জার্সি, কার্ডিগান, পুলওভার ও জ্যাকেটের রঙেও পরিবর্তন আনা হয়েছে। আগে লোহা-ধূসর রঙের জার্সির পরিবর্তে এখন নীল শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি বা কার্ডিগান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।উল্লেখ্য, নতুন এই পোশাকের প্রজ্ঞাপনে জেলা পুলিশ, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের পোশাকের ধরণ সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

এসকাগজ/আরডি

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গাঢ় নীল- সি-গ্রীন শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

Update Time : 02:25:24 pm, Wednesday, 1 July 2026