Dhaka 12:01 pm, Friday, 30 October 2026
সর্বশেষ
ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, বড় ধাক্কা খেল নেতানিয়াহুর দল যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ প্রতিরক্ষাব্যবস্থা আরো শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির ভুয়া কাজিদের কব্জায় বিয়ে নিবন্ধন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সততা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে : ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ প্রায় ৫ ঘণ্টা বিলম্বে ঢাকার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৮২ সত্যিই কি ভারত-চীন সম্পর্কের বরফ গলছে

ডিআরইউ দাবায় চ্যাম্পিয়ন মোরসালিন, রানার আপ জাহিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 10:20:29 am, Sunday, 10 May 2026
  • / 149 Time View

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনের কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ শুরু হয়েছে। গতকাল শনিবার (০৯ মে, ২০২৬) বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ক্রীড়া উৎসবের শুরু হয়। উৎসবের প্রথম দিনে দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হয় দাবা প্রতিযোগিতা।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মো. আমিনুল এহসান (উপসচিব)।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দাবা হলো বুদ্ধির খেলা। ঠান্ডা মাথার খেলা। তবে এই খেলার সঙ্গে শারীরিক সুস্থতারও প্রয়োজন রয়েছে। আমি আশাকরি ডিআরইউ থেকে এই খেলা পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় ও জেলা সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে যাবে।’

স্বাগত বক্তব্যে ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি খেলাধূলা মানসিক বিকাশ ঘটায়। যে কারণে প্রতিবারের ন্যায় এবারও ডিআরইউ সদস্যদের জন্য ক্রীড়া উৎসব আয়োজন করেছে।’

ডিআরইউ সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুমের সভাপতিত্বে এ সময় দপ্তর সম্পাদক রাশিম মোল্লা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল।

ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম বলেন, ‘আমরা চাই সাংবাদিকরাও খেলাধূলায় এগিয়ে যাক। সে লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।

কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসবের দাবা ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ফুটবল ডটকমের মোরসালিন আহমেদ, দেশ টেলিভিশনের জাহিদুজ্জামান রানার্সআপ এবং ডিআরইউ’র সাবেক সভাপতি ও গ্রিন ওয়াচের রফিকুল ইসলাম আজাদ তৃতীয় হয়েছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডিআরইউ দাবায় চ্যাম্পিয়ন মোরসালিন, রানার আপ জাহিদুজ্জামান

Update Time : 10:20:29 am, Sunday, 10 May 2026