Dhaka 10:55 am, Tuesday, 22 September 2026
সর্বশেষ
রাজউকের সেবায় ওয়ানস্টপ ব্যবস্থা, উন্নয়ন প্রকল্পে নজরদারি বাড়ছে ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’ বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন রেকর্ড আসন জয় পুতিনের দলের, কোনোমতে টিকে রইল বিরোধীরা রাজউকের নকশা অনুমোদনে আসছে ওয়ান-স্টপ সার্ভিস : শেখ মজিবুর রহমান ইকবাল বস্ত্র খাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা অনুদান মেসির সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা

ইরানের ১৪ দফার নতুন শান্তি প্রস্তাব, গ্রহণের বিষয়ে ‘সন্দিহান’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • Update Time : 11:55:05 am, Sunday, 3 May 2026
  • / 102 Time View

ইরানের পক্ষ থেকে স্থায়ীভাবে যুদ্ধ অবসানের লক্ষ্যে পাঠানো ১৪ দফার নতুন একটি শান্তি প্রস্তাব পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের এই প্রস্তাবটি শেষ পর্যন্ত ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা— তা নিয়ে শুরুতেই বড় ধরনের সংশয় প্রকাশ করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব কথা জানানো হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “ইরান আমাদের কাছে যে পরিকল্পনাটি পাঠিয়েছে, আমি শিগগিরই তা পর্যালোচনা করবো। তবে আমি কল্পনাও করতে পারছি না যে— এটি গ্রহণযোগ্য হবে। কারণ গত ৪৭ বছর ধরে মানবতা ও বিশ্বের সঙ্গে তারা যা করেছে, তার জন্য তারা এখনও যথেষ্ট মূল্য চোকায়নি।”

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইতোপূর্বে ৯ দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। এর জবাবে তেহরান এবার স্থায়ীভাবে ‘যুদ্ধ বন্ধের’ লক্ষ্যে ১৪ দফার একটি পাল্টা প্রস্তাব দিয়েছে।

এই প্রস্তাবের মূল দাবিগুলো হলো— একে অপরের ওপর আক্রমণ না করার নিশ্চয়তা; ইরানের সীমান্ত এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার; ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ পুরোপুরি প্রত্যাহার; যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা; তেহরানের ওপর থেকে যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া; লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দুই মাসের সময়সীমা দিয়ে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চেয়েছিল। কিন্তু ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছে, যাবতীয় সমস্যার সমাধান আগামী ৩০ দিনের মধ্যেই করতে হবে। তেহরানের ভাষ্যমতে, তারা কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং যুদ্ধের চূড়ান্ত অবসান চায়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরানের ১৪ দফার নতুন শান্তি প্রস্তাব, গ্রহণের বিষয়ে ‘সন্দিহান’ ট্রাম্প

Update Time : 11:55:05 am, Sunday, 3 May 2026