Dhaka 4:49 pm, Friday, 13 March 2026
সর্বশেষ
নারীর নেতৃত্বে অগ্রযাত্রা উদযাপনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালন করেছে জেসিআই বাংলাদেশ নতুন লুকে শাকিব খান, প্রকাশ পেল ‘প্রিন্স’-এর টিজার ওয়াক আউটের পর হাসনাতের স্ট্যাটাস ‘Get out Chuppu’ পটিয়ায় ভবনের ৫ম তলা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আত্মহত্যা বলে ধারণা পুরোনো ব্রেকআপের অডিও ফাঁসে চটে লাল রাশমিকা হরমুজ প্রণালি বন্ধই থাকবে: প্রথম ভাষণেই কঠোর বার্তা মোজতবা খামেনির ‘হরমুজ প্রণালির দিকে গভীরভাবে নজর রাখছি’ আ. লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল : রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল দেশ ও জনগণের স্বার্থে আমরা এই সংসদ অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী

স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

স্পোর্টস ডেস্ক:
  • Update Time : 04:45:31 pm, Saturday, 21 February 2026
  • / 52 Time View

১-২১ মার্চ অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নিতে গতকাল রাতে বাংলাদেশ নারী ফুটবল দল সিডনি পৌঁছেছে। অস্ট্রেলিয়ান সময় রাত সাড়ে বারোটায় ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে পৌঁছান ঋতুপর্ণারা। মাত্র সাত ঘণ্টা বিশ্রাম নিয়ে আজ স্থানীয় সময় সকাল আটটায় অনুশীলন শুরু করান কোচ পিটার বাটলার।

সকাল আটটা থেকে দশটা দুই ঘণ্টা অনুশীলন হয়েছে বাংলাদেশ দলের। ভ্রমণক্লান্তি থাকলেও অনুশীলন ভালোই হয়েছে এমনটাই জানিয়েছেন বাফুফের ভিডিও বার্তায় গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল, ‘ভ্রমণজনিত ক্লান্তি খেলোয়াড়দের মধ্যে থাকলেও তেমন কোনো ইনজুরি শঙ্কা নেই। সবাই ফিট রয়েছে। আমরা চেষ্টা করছি আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। আমাদের ট্রেনিং ভালোই হয়েছে।’

২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ এএফসির অফিসিয়িাল টিম হোটেলে উঠবে। এর আগে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কেই থাকবেন ঋতুপর্ণারা। গতকাল রাতে সেখানে থেকে ও আজ অনুশীলনের পর এই স্পোর্টস পার্কের সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশের গোলরক্ষক কোচ বলেন, ‘প্রপার ফুটবল টিমের জন্য যা সুযোগ-সুবিধা দরকার সবই রয়েছে।’

সিডনির আবহাওয়া সকাল-দুপুরে গরম। সকালে ঘণ্টা দুইয়েক অনুশীলনের পর বিকেলে ঋতুপর্ণারা জিম করেছেন। আগামীকাল সকালে আবার অনুশীলন সূচি রয়েছে। ২৫ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন স্পোর্টস ক্লাবে স্থানীয় এক ক্লাবের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা

Update Time : 04:45:31 pm, Saturday, 21 February 2026