Dhaka 11:38 pm, Monday, 21 September 2026
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ শহীদ মিনারে গিয়ে দেখি শামীম ওসমান বলছে, ‘মার মার’ বাস ভাড়া বৃদ্ধির প্রস্তাব, দুই-এক দিনে প্রজ্ঞাপন রেকর্ড আসন জয় পুতিনের দলের, কোনোমতে টিকে রইল বিরোধীরা রাজউকের নকশা অনুমোদনে আসছে ওয়ান-স্টপ সার্ভিস : শেখ মজিবুর রহমান ইকবাল বস্ত্র খাতের সমস্যা সমাধানে বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা অনুদান মেসির সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকে মামলা মিয়ানমার সীমান্তে চোরাচালান থামছেই না

ফের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : 09:31:50 am, Sunday, 25 January 2026
  • / 223 Time View

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপে তারা দুই দেশের ম‌ধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

রোববার (২৫ জানুয়া‌রি) তৌহিদ-দারের টেলিফোন আলাপের তথ্য জা‌নি‌য়ে‌ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, টেলিফোনে তারা বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

উভয় পক্ষ বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়েও মতবিনিময় করেছেন এবং অভিন্ন স্বার্থকে এগিয়ে নিতে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধিতে টেকসই সম্পৃক্ততার উপর জোর দেন।

চল‌তি মাসে এ নিয়ে তৃতীয় দফায় টেলিফোনে কথা বলেছেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। এ ছাড়া, সম্প্রতি বহুপক্ষীয় এক‌টি ফোরা‌মে সাইডলাই‌নে সৌ‌দি আরবের জেদ্দায় তারা সাক্ষাৎ ক‌রেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ফোনালাপ

Update Time : 09:31:50 am, Sunday, 25 January 2026