Dhaka 4:18 am, Monday, 26 October 2026
সর্বশেষ
চৌদ্দগ্রামে কেক কাটা ও সাংবাদিকদের আড্ডায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, মাঠে গড়াল শিরোপার লড়াই মালয়েশিয়ায় যুবদলের কমিটি নিয়ে বিতর্ক, তদন্তের নির্দেশ স্বাস্থ্য খাতে জবাবদিহি ও নজরদারি ছাড়া পরিবর্তন সম্ভব নয় চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চারটি বই অনুমোদন খুতবায় মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের ঝুঁকি তুলে ধরতে ইমামদের আহ্বান ইফার ডিজির ফুটপাতে উচ্ছেদ অভিযান চলমান থাকবে : ডিএনসিসি প্রশাসক দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করা জরুরি : চিফ হুইফ ইবির সুপারিশপ্রাপ্ত সিভিল জজদের সংবর্ধনা টেক্সটাইল খাতে বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে ১ লাখ ৭০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:
  • Update Time : 12:36:11 pm, Saturday, 1 November 2025
  • / 257 Time View

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহর দখলে রাখতে দোনেৎস্ক অঞ্চলে ১ লাখ ৭০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। শুক্রবার (৩১ অক্টোবর) কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিবৃতিতে জেলেনস্কি বলেন, পোকরভস্কের পরিস্থিতি কঠিন। কিছু রুশ ইউনিট শহরে প্রবেশ করেছে। ধীরে হলেও আমাদের প্রতিরক্ষাবাহিনী তাদের ধ্বংস করছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্ব ইউক্রেনের পোকরোভস্ক শহরের দখল নিতে রুশ বাহিনীর অগ্রসরের কথা জানিয়েছিল। এক বছরেরও বেশি সময় ধরে শহরটি দখলের চেষ্টা চালিয়ে আসছিল মস্কো।

তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, রুশ সেনারা ইউক্রেনের যুদ্ধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। এরই মধ্যে পোকরোভস্ক শহর দখল করা হয়েছে।

এর আগে, শুক্রবার (২৪ অক্টোবর) ইউক্রেনের নতুন ১০ এলাকা দখলে নেওয়ার তথ্য জানিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির তথ্য অনুযায়ী, দখলকৃত এলাকাগুলো ইউক্রেনের দোনেৎস্ক, দিনিপ্রোপেত্রোভস্ক, খারকিভ ও জাপোরিজ্জিয়া প্রদেশের।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে ১ লাখ ৭০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া

Update Time : 12:36:11 pm, Saturday, 1 November 2025