Dhaka 9:56 am, Sunday, 30 August 2026
সর্বশেষ
হরমুজ প্রণালি খোলা নিয়ে মার্কিন দাবি ‘স্পষ্ট মিথ্যা’ : আইআরজিসি সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী রংপুরে চার খুন : আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬ এসএসসির ফল পুনর্নিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন, মূল্যায়ন নিয়ে শঙ্কা রাজা হারাল্ডের মৃত্যুতে শোকাহত নরওয়ে, সিংহাসনে হাকন অষ্টম ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসীকল্যাণমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ নেপালের বন্যার পানি গঙ্গায়, সতর্ক বাংলাদেশ

ইরানের চাবাহার বন্দরের মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : 02:38:25 pm, Thursday, 30 October 2025
  • / 223 Time View

ইরানের চাবাহার বন্দরে নিষেধাজ্ঞার ক্ষেত্রে ৬ মাস ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বন্দরে ভারতের বেশ বড় বিনিয়োগ রয়েছে। এছাড়া বন্দরের একটি অংশ পরিচালনা করে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

গত বছর ভারত ইরানের সঙ্গে ১০ বছরের চুক্তি করে। এ চুক্তির আওতায় ভারতের রাষ্ট্রয়াত্ব কোম্পানি ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড (আইপিজিএল) বন্দরটিতে ৩৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কঠোর বাণিজ্য আলোচনা হচ্ছে। এরমধ্যেই জানা গেলো, ইরানের চাহাবার বন্দরে নিষেধাজ্ঞার ওপর মার্কিনিরা ছাড় দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেছেন, “বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি। উভয় পক্ষ আলোচনা অব্যাহত রেখেছে।”

এরআগে ২০১৮ সালে ইরানের চাহবার বন্দরে ভারতীয় কোম্পানিগুলোকে কার্যক্রম পরিচালনায় ‘বিরল’ ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও ওই সময় ইরানের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিনিরা।

ইরানের সবচেয়ে বড় বন্দর হলো বন্দর আব্বাস। যেটি এখন ধারণ ক্ষমতার চেয়ে বেশি পণ্য লোড ও খালাস করছে।

গতমাসে যুক্তরাষ্ট্র ইরানের চাহাবার বন্দরে নিষেধাজ্ঞা আরোপ করে। তেহরান পারমাণবিক কার্যক্রম পরিচালনা করছে এমন অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন।

চাহাবার বন্দরটি ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের উপকূলে অবস্থিত। ভারত বন্দরটির শহীদ বেহেস্তি টার্মিনালটি পরিচালনা করছে। এছাড়া আফগানিস্তানের জন্যও চাহাবার বন্দর বেশ গুরুত্বপুর্ণ। স্থলবেষ্টিত হওয়ায় পাকিস্তানকে টপকে সমুদ্রে পথে পণ্য আমদানি-রপ্তানি করতে তারা চাহাবার বন্দরের ওপর নির্ভরশীল।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইরানের চাবাহার বন্দরের মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত

Update Time : 02:38:25 pm, Thursday, 30 October 2025