Dhaka 5:49 am, Saturday, 24 October 2026
সর্বশেষ
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া সাভারে ময়লার গাড়ি থেকে চোরাইকৃত গ্যালন ভর্তি ৮” শ লিটার ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ১ দেশে স্বর্ণের দাম কমল, ভরিতে কত? ফ্লাডলাইটের আলোয় ক্রিকেট-ফুটবল, আসছে এবিজি ইউনিভার্সিটি কাপ অবৈধ বিদেশিদের ধরতে ইমিগ্রেশনের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব মালয়েশিয়ার সংসদে। ওসির নিষেধাজ্ঞার ঘোষণা উপেক্ষা করে পূজামণ্ডপে নাগরদোলা।নাগরদোলায় ওঠাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ; গ্রেপ্তার ১ ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ, প্রজননস্থল ধ্বংসে জোর বিশেষজ্ঞদের স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের

জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর

বিনোদন ডেস্ক:
  • Update Time : 10:54:44 am, Monday, 27 October 2025
  • / 228 Time View

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর বর্তমানে অবকাশ যাপনে আছেন সুদূর জর্জিয়ায়। ব্যস্ত শিডিউলের ফাঁকে নিজেকে সময় দিচ্ছেন তিনি। আর জর্জিয়ার মনোমুগ্ধকর প্রকৃতিতে ঘুরে বেড়ানোর একগুচ্ছ ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

ছবিগুলো শেয়ার করার পরই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সাবিলা নূর এক লেক পাড়ে দাঁড়িয়ে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দি হয়েছেন। ঠান্ডা আবহাওয়ার কারণে তার পরনে রয়েছে শীতকালীন কোর্ট। প্রকৃতির সবুজের মাঝে তার প্রাণবন্ত উপস্থিতি নজর কেড়েছে।

ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী জর্জিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘জর্জিয়া, যেখানে প্রতিটি বাঁক একটি পোস্টকার্ডের মতো লাগে।’

সাবিলা নূরের এসব ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্ত ও অনুসারীরা। অভিনেত্রীর সৌন্দর্য ও পোশাকের প্রশংসা করেছেন অনেকেই। কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘হাসিটা খুব সুন্দর।’ আরেকজন নেটিজেন ইংরেজিতে মন্তব্য করেছেন, ‘আপনি এক অসাধারণ সুন্দরী, এবং এই ছবিগুলো আপনার চমৎকার স্টাইল ও সৌন্দর্যকে তুলে ধরে।’

প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সাবিলা নূর। ব্যক্তিগত জীবনের পাশাপাশি অভিনয়ের কাজ নিয়েও সর্বদা আলোচনায় থাকেন তিনি। বর্তমানে এই তারকার জর্জিয়া ভ্রমণ এবং তার মনোমুগ্ধকর ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ চর্চা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জর্জিয়ার মনোরম দৃশ্যে মুগ্ধ সাবিলা নূর

Update Time : 10:54:44 am, Monday, 27 October 2025